সার্চ টুডে

ফুলছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

পুরস্কার বিতরণ অনুষ্ঠান

কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সোমবার (০৪ মে ২০২৬) দিনব্যাপী এ প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে তাদের ক্রীড়া নৈপুণ্য প্রদর্শন করে।

টুর্নামেন্টে ছেলে ও মেয়ে—দুই ক্যাটাগরিতে পৃথকভাবে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় দুই দলের খেলোয়াড়রা চমৎকার পারফরম্যান্স উপহার দিলে মাঠে উপস্থিত দর্শকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। খেলার শুরু থেকেই উভয় দলের খেলোয়াড়দের প্রাণবন্ত অংশগ্রহণ, কৌশলী খেলা এবং শৃঙ্খলাবোধ সবার দৃষ্টি আকর্ষণ করে।

খেলা শেষে বিজয়ী চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মাঝে ট্রফি বিতরণ করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল ওয়ারেছ, মাননীয় সংসদ সদস্য, গাইবান্ধা-৫ (ফুলছড়ি-সাঘাটা) আসন। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি আগ্রহী হওয়ার আহ্বান জানিয়ে বলেন, খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক সুস্থতা, মানসিক বিকাশ এবং নেতৃত্বগুণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। তিনি তার বক্তব্যে বলেন, প্রাথমিক স্তর থেকেই শিক্ষার্থীদের খেলাধুলায় সম্পৃক্ত করা গেলে তারা শৃঙ্খলাবদ্ধ ও সুস্থ নাগরিক হিসেবে গড়ে উঠবে। এ ধরনের আয়োজন ভবিষ্যৎ প্রজন্মকে মাদক ও সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে সহায়ক ভূমিকা পালন করে বলেও তিনি উল্লেখ করেন।

এসময় উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, প্রাথমিক শিক্ষা বিভাগের কর্মকর্তা, শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা প্রাথমিক শিক্ষা পরিবারের যৌথ আয়োজনে অনুষ্ঠিত এ টুর্নামেন্টটি শিক্ষার্থীদের মাঝে ক্রীড়াচর্চার আগ্রহ বৃদ্ধি এবং পারস্পরিক সৌহার্দ্য ও দলগত চেতনা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

সোমবার, ০৪ মে ২০২৬

ফুলছড়িতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

প্রকাশের তারিখ : ০৪ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে