সার্চ টুডে

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সোচ্চার নোয়াখালী

বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে নোয়াখালীতে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে। গণমাধ্যমের স্বাধীনতা, সাংবাদিকদের নিরাপত্তা ও সত্য প্রকাশের অধিকারের দাবিতে জেলার কর্মরত সাংবাদিকরা এ আয়োজনে অংশ নেন।

রোববার (৩ মে) সকাল ১১টায় নোয়াখালী প্রেস ক্লাব প্রাঙ্গণে নোয়াখালী সাংবাদিক ইউনিয়ন ও জেলার কর্মরত সাংবাদিকদের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

দিবসটি উপলক্ষে প্রথমে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় প্রেসক্লাব প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে অংশগ্রহণকারী সাংবাদিকরা গণমাধ্যমের স্বাধীনতা, পেশাগত নিরাপত্তা এবং সত্য প্রকাশের অধিকারের পক্ষে বিভিন্ন স্লোগান দেন।

র‍্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সভাপতি আব্দুল মোতালেব আপেলের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক শাহাদাৎ বাবুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক সংগ্রামের জেলা প্রতিনিধি ডা. বোরহান উদ্দিন।

উদ্বোধনী বক্তব্য রাখেন নোয়াখালী প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক জামাল হোসেন বিষাদ। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন নোয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের স্টাফ রিপোর্টার আবু নাছের মঞ্জু, ইউএনবি প্রতিনিধি ও নোয়াখালী প্রেসক্লাবের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মেজবাউল হক মিঠু, এনটিভির স্টাফ রিপোর্টার মাসুদ পারভেজ, মানবজমিন স্টাফ রিপোর্টার নাসির উদ্দিন বাদল, নিউজ২৪ জেলা প্রতিনিধি আকবর হোসেন সোহাগ এবং এখন টেলিভিশনের স্টাফ রিপোর্টার নাসিম শুভ।

বক্তারা বলেন, একটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় স্বাধীন গণমাধ্যম অপরিহার্য উপাদান। গণমাধ্যমের কণ্ঠরোধ করে কখনোই সুশাসন প্রতিষ্ঠা সম্ভব নয়। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে সাংবাদিকদের জনগণের অধিকার রক্ষায় অগ্রণী ভূমিকা রাখতে হবে বলেও তারা উল্লেখ করেন।

তারা আরও বলেন, বর্তমান সময়ে সাংবাদিকদের নিরাপত্তা, মতপ্রকাশের স্বাধীনতা ও তথ্যপ্রাপ্তির অধিকার নানা চ্যালেঞ্জের মুখে পড়েছে। পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে সাংবাদিকরা বিভিন্ন সময় হুমকি, হয়রানি ও সহিংসতার শিকার হচ্ছেন। এসব পরিস্থিতি মোকাবিলায় কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানান বক্তারা।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বাংলাভিশনের জেলা প্রতিনিধি মাওলা সুজন, দেশ টিভির স্টাফ রিপোর্টার রিফাত মির্জা, নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি সাজ্জাদ হোসেন, কোষাধ্যক্ষ নুর রহমান, দৈনিক ভোরের আকাশ প্রতিনিধি এ আর আজাদ সোহেল, স্টার নিউজ টেলিভিশনের জেলা প্রতিনিধি গোলাম কিবরিয়া রাহাত, দেশ রূপান্তর প্রতিনিধি মাহাবুবুল হাসান চৌধুরী রাসেল, বায়ান্ন টিভি প্রতিনিধি মো. রেজওয়ান, জাতীয় সাংবাদিক সংস্থা নোয়াখালী শাখার সাধারণ সম্পাদক রোমানা ইসলাম, কার্যনির্বাহী সদস্য নুসরাত রুমু, সেনবাগ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক আজকের বসুন্ধরা'র স্টাফ রিপোর্টার প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের এবং সেনবাগ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন শায়েস্তানগরী প্রমুখ।

এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। বক্তারা ভবিষ্যতে সাংবাদিক সমাজের ঐক্য আরও সুদৃঢ় করে গণমাধ্যমের স্বাধীনতা রক্ষায় সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

উল্লেখ্য, ১৯৯৩ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ ৩ মে-কে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস হিসেবে ঘোষণা করে। দিবসটির মূল উদ্দেশ্য হলো গণমাধ্যমের স্বাধীনতার গুরুত্ব তুলে ধরা এবং সাংবাদিকদের নিরাপদ ও স্বাধীনভাবে কাজ করার পরিবেশ নিশ্চিতের বিষয়ে বিশ্বব্যাপী সচেতনতা সৃষ্টি করা।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

সোমবার, ০৪ মে ২০২৬

গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিক নিরাপত্তা নিশ্চিতের দাবিতে সোচ্চার নোয়াখালী

প্রকাশের তারিখ : ০৩ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে