কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বাল্যবিবাহ প্রতিরোধ ও শিশু সুরক্ষা বিষয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলা কৃষি অফিস হলরুমে এ সভার আয়োজন করা হয়।
সভায় বিভিন্ন স্টেকহোল্ডার, ধর্মীয় নেতা, শিক্ষক, এনজিও কর্মী, সিএইচসিপি, কিশোর-কিশোরীদের অভিভাবক এবং যুব ফোরামের সদস্যরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা কৃষি অফিসার মো. মিন্টু মিয়া এবং উপজেলা প্রাণিসম্পদ অফিসার ডা. মো. জহুরুল হক। সভায় বাল্যবিবাহ ও শিশু সুরক্ষা বিষয়ে বিস্তারিত আলোচনা উপস্থাপন করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের (পরিবর্তন) প্রকল্পের ফুলছড়ি অফিসের প্রকল্প কর্মকর্তা মোছা. রেখা খাতুন।
বক্তারা বলেন, বাল্যবিবাহ একটি সামাজিক ব্যাধি, যা কিশোর-কিশোরীদের শারীরিক ও মানসিক বিকাশে নেতিবাচক প্রভাব ফেলে। অল্প বয়সে বিয়ে হলে শিক্ষাজীবন ব্যাহত হয়, মাতৃস্বাস্থ্য ঝুঁকিতে পড়ে এবং দারিদ্র্যের চক্র আরও গভীর হয়।
সভায় বাল্যবিবাহ প্রতিরোধে একটি কার্যকর অ্যাকশন প্ল্যান গ্রহণ করা হয়। এতে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা, ঝুঁকিপূর্ণ পরিবার শনাক্তকরণ, স্কুল ও কমিউনিটিতে প্রচারণা জোরদার এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এছাড়া স্থানীয় পর্যায়ে নজরদারি বাড়ানো এবং বাল্যবিবাহের যেকোনো চেষ্টা প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়। সভায় অংশগ্রহণকারীরা বাল্যবিবাহ রোধে নিজ নিজ অবস্থান থেকে সক্রিয় ভূমিকা পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।
.png)
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৬ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন