সার্চ টুডে

নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি, মন্ত্রীর দ্বারস্থ এমপি

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার জোরালো দাবি উঠেছে। এ লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে প্রেরিত এক আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, নড়াইল-১ আসনের অন্তর্গত নড়াগাতী থানা একটি গুরুত্বপূর্ণ, জনবহুল ও সম্ভাবনাময় প্রশাসনিক এলাকা। এ থানার অধীনে ৬ টি ইউনিয়ন থাকলেও দীর্ঘদিন ধরে এলাকাবাসী প্রত্যাশিত প্রশাসনিক ও উন্নয়নমূলক সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

চিঠিতে বলা হয়, সরকারি নানা সেবা গ্রহণের জন্য নড়াগাতীর সাধারণ মানুষকে দূরবর্তী কালিয়া উপজেলা সদরে যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয় ছাড়াও জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে নদীবেষ্টিত ভৌগোলিক অবস্থান ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়।

সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম আবেদনে আরও উল্লেখ করেন, নড়াগাতীর ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যক্রমের প্রয়োজনীয়তা বিবেচনায় এটিকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করা সময়ের দাবি। এর মাধ্যমে স্থানীয় জনগণ দ্রুত ও সহজে সরকারি সেবা পাবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।

এছাড়া, নড়াগাতী উপজেলায় উন্নীত হলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এলাকার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এ প্রেক্ষিতে, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নড়াগাতী থানাকে দ্রুত পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

বিষয় : নড়াগাতী নড়াইল নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি, মন্ত্রীর দ্বারস্থ এমপি

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ২৬ এপ্রিল ২০২৬

নড়াগাতী থানাকে উপজেলায় উন্নীতের দাবি, মন্ত্রীর দ্বারস্থ এমপি

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

নড়াইল জেলার কালিয়া উপজেলার নড়াগাতী থানাকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার জোরালো দাবি উঠেছে। এ লক্ষ্যে স্থানীয় সংসদ সদস্য আনুষ্ঠানিকভাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন।

সম্প্রতি বাংলাদেশ জাতীয় সংসদের প্যাডে প্রেরিত এক আবেদনপত্রে তিনি উল্লেখ করেন, নড়াইল-১ আসনের অন্তর্গত নড়াগাতী থানা একটি গুরুত্বপূর্ণ, জনবহুল ও সম্ভাবনাময় প্রশাসনিক এলাকা। এ থানার অধীনে ৬ টি ইউনিয়ন থাকলেও দীর্ঘদিন ধরে এলাকাবাসী প্রত্যাশিত প্রশাসনিক ও উন্নয়নমূলক সেবা থেকে বঞ্চিত হয়ে আসছেন।

চিঠিতে বলা হয়, সরকারি নানা সেবা গ্রহণের জন্য নড়াগাতীর সাধারণ মানুষকে দূরবর্তী কালিয়া উপজেলা সদরে যেতে হয়। এতে সময় ও অর্থের অপচয় ছাড়াও জনসাধারণকে চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। বিশেষ করে নদীবেষ্টিত ভৌগোলিক অবস্থান ও দুর্বল যোগাযোগ ব্যবস্থার কারণে দুর্ভোগ আরও বেড়ে যায়।

সংসদ সদস্য বিশ্বাস জাহাঙ্গীর আলম আবেদনে আরও উল্লেখ করেন, নড়াগাতীর ভৌগোলিক অবস্থান, জনসংখ্যার ঘনত্ব, যোগাযোগ ব্যবস্থা এবং প্রশাসনিক কার্যক্রমের প্রয়োজনীয়তা বিবেচনায় এটিকে পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করা সময়ের দাবি। এর মাধ্যমে স্থানীয় জনগণ দ্রুত ও সহজে সরকারি সেবা পাবে এবং প্রশাসনিক কার্যক্রম আরও কার্যকর ও গতিশীল হবে।

এছাড়া, নড়াগাতী উপজেলায় উন্নীত হলে শিক্ষা, স্বাস্থ্য, অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়ন ত্বরান্বিত হবে এবং এলাকার সামগ্রিক সামাজিক ও অর্থনৈতিক অগ্রগতি নিশ্চিত হবে বলে আশা প্রকাশ করা হয়েছে।

এ প্রেক্ষিতে, এলাকাবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে নড়াগাতী থানাকে দ্রুত পূর্ণাঙ্গ উপজেলায় উন্নীত করার জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের জরুরি পদক্ষেপ কামনা করেছেন।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে