সার্চ টুডে

দ্বিতীয় দফার শান্তি আলোচনা

ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে, রওনা করছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলও

ছবি: সংগৃহীত

শান্তি আলোচনা করতে ইতোমধ্যে পাকিস্তানে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি। ইরানের প্রতিনিধিদলের নেতৃত্বে রয়েছেন তিনি। অন্যদিকে পাকিস্তানের উদ্দেশে শনিবার রওনা দিচ্ছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলও। শুক্রবার (২৪ এপ্রিল) রাতে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা

শনিবার আরাঘচির নেতৃত্বাধীন প্রতিনিধিদল পাকিস্তানের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। ইরানের প্রতিনিধিদলের ইসলামাবাদে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত করে একটি বিবৃতি দিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

বিবৃতিতে বলা হয়েছে, ইরানের প্রতিনিধিরা পাকিস্তানে পৌঁছানোর পর দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার ও সেনাপ্রধান আসিম মুনিরসহ দেশটির জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বৈঠক করবেন। সেখানে সর্বশেষ আঞ্চলিক পরিস্থিতি এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার চলমান প্রচেষ্টা নিয়ে আলোচনা হবে।

অন্যদিকে শুক্রবার ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানিয়েছেন, শনিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জ্যারেড কুশনার পাকিস্তানের উদ্দেশে রওনা করবেন। ইরান যুদ্ধ অবসানের লক্ষ্যে ইরানের সঙ্গে দ্বিতীয় দফার আলোচনায় অংশ নিতে তারা পাকিস্তান যাচ্ছেন বলে জানিয়েছেন তিনি। তবে ঠিক কখন বৈঠক অনুষ্ঠিত হবে তার কোনো নির্দিষ্ট দিন তারিখ জানানো হয়নি।

লেভিটি নিশ্চয়তা দিয়ে বলেন, উইটকফ ও জ্যারেড কুশনার আগামীকাল (শনিবার) সকালে আবারও পাকিস্তানের উদ্দেশে রওনা দেবেন।

প্রেসিডেন্টের (ট্রাম্প) আহ্বানে সাড়া দিয়ে ইরানিরা এই সরাসরি আলোচনার প্রস্তাব দিয়েছে বলে দাবি করেছেন তিনি। বৈঠকটি এটি একটি ফলপ্রসূ আলোচনা এবং চুক্তির পথে এগোবে বলে আশাবাদী তিনি।

এর আগে গত ১১ ও ১২ এপ্রিল পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের কর্মকর্তাদের মধ্যে সরাসরি বৈঠক হয়েছিল। প্রায় ২১ ঘণ্টার সেই বৈঠক সমঝোতা ছাড়া শেষ হয়েছিল। তখন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন দেশটির ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তবে এবার তিনি থাকছেন না।

লেভিট জানান, ভ্যান্স এখনো পাকিস্তানে যাওয়ার জন্য প্রস্তুত আছেন। তবে আপাতত তিনি যাচ্ছেন না। তবে প্রয়োজনে যেকোনো মুহূর্তে পাকিস্তানে যাওয়ার জন্য সবাই প্রস্তুত রয়েছেন বলে জানিয়েছেন লেভিট।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ২৫ এপ্রিল ২০২৬

ইরানের প্রতিনিধিদল পাকিস্তানে, রওনা করছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদলও

প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে