সার্চ টুডে

ছাগল পালন কর্মসূচির উপকারভোগীদের বাড়ি পরিদর্শন

পরিদর্শন করেন সমাজসেবা অফিসার ফুলছড়ি

কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে) কর্তৃক বাস্তবায়িত আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় ছাগল পালন প্রকল্পের উপকারভোগীদের বাড়ি অদ্য ২১-০৪-২০২৬ইং তারিখে  পরিদর্শন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সম্প্রতি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মনোয়ার হোসেন। পরিদর্শনকালে তিনি উপকারভোগীদের ছাগল পালন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি দেখতে পান, প্রকল্পের আওতায় বিতরণকৃত ছাগলগুলো ইতোমধ্যে বাচ্চা দিয়েছে—প্রতিটি ছাগল দুইটি করে বাচ্চা প্রসব করেছে। এতে করে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে সন্তোষ ও আশাবাদ লক্ষ্য করা যায়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে)-এর নির্বাহী পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মোছা. লাভলী ইয়াসমিন, ফিল্ড সুপারভাইজার শ্রীমতি মালতী রানীসহ উপকারভোগী পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, এ ধরনের আয়বৃদ্ধিমূলক উদ্যোগ দরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

ছাগল পালন কর্মসূচির উপকারভোগীদের বাড়ি পরিদর্শন

প্রকাশের তারিখ : ২১ এপ্রিল ২০২৬

featured Image

কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন (বিএনএফ)-এর অর্থায়নে এবং গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে) কর্তৃক বাস্তবায়িত আয়বৃদ্ধিমূলক কর্মসূচির আওতায় ছাগল পালন প্রকল্পের উপকারভোগীদের বাড়ি অদ্য ২১-০৪-২০২৬ইং তারিখে  পরিদর্শন করা হয়েছে।

উপজেলা নির্বাহী অফিসারের নির্দেশনায় সম্প্রতি এ পরিদর্শন কার্যক্রম পরিচালনা করেন উপজেলা সমাজসেবা অফিসার মো. মনোয়ার হোসেন। পরিদর্শনকালে তিনি উপকারভোগীদের ছাগল পালন বিষয়ে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন এবং তাদের সার্বিক অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি দেখতে পান, প্রকল্পের আওতায় বিতরণকৃত ছাগলগুলো ইতোমধ্যে বাচ্চা দিয়েছে—প্রতিটি ছাগল দুইটি করে বাচ্চা প্রসব করেছে। এতে করে উপকারভোগী পরিবারগুলোর মধ্যে সন্তোষ ও আশাবাদ লক্ষ্য করা যায়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন গণ মঙ্গল কেন্দ্র (জিএমকে)-এর নির্বাহী পরিচালক ও প্রকল্প সমন্বয়কারী মোছা. লাভলী ইয়াসমিন, ফিল্ড সুপারভাইজার শ্রীমতি মালতী রানীসহ উপকারভোগী পরিবারের সদস্যরা।

স্থানীয়রা জানান, এ ধরনের আয়বৃদ্ধিমূলক উদ্যোগ দরিদ্র পরিবারের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে