গাইবান্ধার ফুলছড়ি উপজেলার একটি মাধ্যমিক বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার প্রবেশপত্রে (অ্যাডমিট কার্ড) ব্যাপক ভুলের কারণে প্রায় ১৫০ শিক্ষার্থীর পরীক্ষা অনিশ্চিত হয়ে পড়েছে। এ ঘটনায় শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম উদ্বেগ ও ক্ষোভ বিরাজ করছে।
জানা গেছে, উপজেলার কঞ্চিপাড়া এম.এ. ইউ. একাডেমিক উচ্চ বিদ্যালয়ের ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের প্রবেশপত্রে নাম, রোল, বিভাগ এমনকি ছবিরও অসংগতি দেখা গেছে। কারো প্রবেশপত্রে অন্য শিক্ষার্থীর ছবি, কারো নাম ভুল, আবার কেউ ভুল বিভাগে অন্তর্ভুক্ত হয়েছে। ফলে অনেক শিক্ষার্থী নির্ধারিত কেন্দ্রেই প্রবেশ করতে পারবে কি না—তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সংশ্লিষ্টদের গাফিলতির কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। অভিযোগ রয়েছে, বিদ্যালয়ের পক্ষ থেকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় সংশোধন না করে বাইরে থেকে ফরম পূরণের কাজ করানো হয়েছিল, যার ফলেই এসব ভুল হয়েছে।
এদিকে বিষয়টি জানাজানি হলে অভিভাবকদের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। অনেকেই দ্রুত সমস্যার সমাধানের দাবি জানিয়েছেন। শিক্ষার্থীদের চোখেমুখে হতাশার ছাপ লক্ষ্য করা গেছে।
তবে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রায়হান সরকার জানান, “ভুলগুলো চিহ্নিত করা হয়েছে এবং দ্রুত সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। কোনো শিক্ষার্থী যাতে পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়, সে বিষয়ে আমরা কাজ করছি।”
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা বলেন, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। একই সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডের সঙ্গে যোগাযোগ করে দ্রুত সমাধানের চেষ্টা চলছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোস্তাফিজুর রহমান বলেন, “কোনো শিক্ষার্থী যেন পরীক্ষায় অংশগ্রহণ থেকে বঞ্চিত না হয়, তা নিশ্চিত করতে প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।”
উল্লেখ্য, বুধবার থেকে সারাদেশে একযোগে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা শুরু হওয়ার কথা রয়েছে। এমন পরিস্থিতিতে দ্রুত সমাধান না হলে শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হতে পারে।
.png)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন