মানবতার সেবায় অনন্য অবদানের স্বীকৃতি হিসেবে ‘বর্ষসেরা পুরস্কার ২০২৬’-এ সেরা রক্তদাতা সম্মাননা পেলেন দেশের সর্বোচ্চ সংখ্যকবার রক্তদানকারী জাভেদ নাছিম।
রাজধানীর বাংলামটরস্থ রূপায়ণ টাওয়ারে সাউথ এশিয়া ইউনাইটেড অর্গানাইজেশনের আয়োজনে অনুষ্ঠিত জমকালো ‘সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ষসেরা পুরস্কার ২০২৬’ অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (অব.) পীরজাদা শহীদুল হারুন। প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন কবি ও গবেষক ড. এস এম শাহনূর।
জাভেদ নাছিম দীর্ঘদিন ধরে স্বেচ্ছায় রক্তদান করে অসংখ্য মানুষের জীবন বাঁচাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন। তার এই মানবিক উদ্যোগ সমাজে রক্তদানে সচেতনতা বৃদ্ধি এবং তরুণ প্রজন্মকে মানবসেবায় উদ্বুদ্ধ করছে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জাভেদ নাছিমের মতো মানবিক মানুষদের সম্মাননা প্রদান অন্যদেরও সমাজসেবামূলক কাজে এগিয়ে আসতে উৎসাহিত করবে। তার এই অর্জন শুধু ব্যক্তিগত গৌরব নয়, বরং মানবতার জন্য এক উজ্জ্বল দৃষ্টান্ত।
জাভেদ নাছিমের এই সম্মাননা প্রমাণ করে, নিঃস্বার্থ মানবসেবা কখনোই অমূল্যায়িত থাকে না। তার মতো মানুষরাই মানবতার আলো ছড়িয়ে সমাজকে আরও সুন্দর ও সহমর্মী করে তুলছেন।
.png)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন