নড়াইলের কালিয়া উপজেলায় আসন্ন এসএসসি ও সমমান পরীক্ষাকে সামনে রেখে কক্ষ পরিদর্শকদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্নের লক্ষ্যে এ কর্মশালার আয়োজন করা হয়।
সোমবার (২০ এপ্রিল) উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জিন্নাতুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শ্রাবণী বিশ্বাস এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার এম এম শারাফাত হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
কর্মশালায় বক্তারা বলেন, আগামী ২১ এপ্রিল থেকে শুরু হতে যাওয়া এসএসসি ও সমমান পরীক্ষা যেন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, সে বিষয়ে সবাইকে আন্তরিকতা ও দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। পরীক্ষার নিয়ম-কানুন যথাযথভাবে অনুসরণের ওপর গুরুত্বারোপ করে কক্ষ পরিদর্শকদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান এবং পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা উপস্থিত ছিলেন। নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে।
.png)
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২০ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন