ঢাকা   শনিবার, ১৮ এপ্রিল ২০২৬
সার্চ টুডে

হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এ মৌসুমের হজ ফ্লাইটের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১৭ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এ বছরের প্রথম হজ ফ্লাইটের উদ্বোধন করেন তিনি।হজ ফ্লাইট উদ্বোধন শেষে রাত সাড়ে ১২টার দিকে উড়োজাহাজে গিয়ে হজযাত্রীদের সঙ্গে কুশল বিনিময় করেন প্রধানমন্ত্রী। আর হজ ফ্লাইট উদ্বোধনের আগে প্রধানমন্ত্রী আশকোনা হজ ক্যাম্পে যান এবং সেখানে অবস্থানরত হজযাত্রীদের সঙ্গে দেখা করেন।[TECHTARANGA-POST:129]এ সময় প্রধানমন্ত্রীর সঙ্গে ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদসহ সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ধর্মমন্ত্রী বলেন, হজ্জযাত্রা নির্বিঘ্ন করতে সর্বাত্মক চেষ্টা করছে সরকার, এতে কোনো ধরনের অনিয়ম মেনে নেওয়া হবে না।এর আগে হজযাত্রীদের জন্য শুভেচ্ছা উপহার পাঠান প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. আবুবকর সিদ্দীকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে আল্লাহর মেহমানদের জন্য কয়েক ধরনের উপহারসামগ্রী পাঠানো হয়েছে। এর মধ্যে রয়েছে এক লাখ বোতল মিনারেল ওয়াটার— যা হজক্যাম্পে আসা হজযাত্রীদের সরবরাহ করা হচ্ছে। এ ছাড়া প্রধানমন্ত্রীর পক্ষ থেকে উদ্বোধনী ফ্লাইটের হজযাত্রীদের জন্য ব্যাকপ্যাক, ইহরাম সাবান, পানির পট, পেট্রোলিয়াম জেলি, মিসওয়াক ও আজওয়া খেজুর পাঠানো হয়েছে।বাংলাদেশ থেকে এ বছর মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যাবেন। চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে (৯ জিলহজ) পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৩০ মে থেকে হাজিদের নিয়ে ফিরতি ফ্লাইট শুরু হবে।

হজ ফ্লাইটের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী