সার্চ টুডে

যশোরে মাদ্রাসাছাত্র নিখোঁজ: ৮ দিন ধরে হন্যে হয়ে খুঁজছে পরিবার

ছবি : সংগৃহীত

যশোর সদর উপজেলার মুনসেফপুর গ্রামের এক মাদ্রাসাছাত্র গত পাঁচ দিন ধরে নিখোঁজ রয়েছে। নিখোঁজ শিশুটির নাম মোঃ জুবায়ের ইসলাম (১১)। সে স্থানীয় রেল স্টেশন হাফেজি মাদ্রাসার ছাত্র। একমাত্র সন্তানকে হারিয়ে বাবা-মা এখন দিশেহারা। এ ঘটনায় শিশুটির বাবা মোঃ নাজমুল ইসলাম যশোর কোতোয়ালী মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

​পারিবারিক ও থানা সূত্রে জানা গেছে, গত ২৯ মার্চ সকাল আনুমানিক ১০টার দিকে জুবায়ের কাউকে কিছু না জানিয়ে মাদ্রাসা থেকে বের হয়ে যায়। এরপর দীর্ঘ সময় পার হলেও সে মাদ্রাসায় বা বাড়িতে ফিরে আসেনি। সম্ভাব্য সকল আত্মীয়-স্বজনের বাড়িতে ও পরিচিত স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পায়নি পরিবার।

​নিখোঁজ জুবায়েরের উচ্চতা আনুমানিক ৪ ফুট, গায়ের রং শ্যামলা, শারীরিক গঠন মাঝারি ও মুখমণ্ডল গোলাকার। তার মাথার চুল কালো ও ছোট। সে যশোরের আঞ্চলিক ভাষায় কথা বলে।

​সন্তানের শোকে ভেঙে পড়া বাবা নাজমুল ইসলাম বলেন, "মাদ্রাসা থেকে বের হওয়ার পর আমরা চারদিকে খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও তাকে পাওয়া যাচ্ছে না। পাঁচটা দিন হয়ে গেল ছেলেটার কোনো খবর নেই। আমরা খুবই দুশ্চিন্তার মধ্যে আছি।"

​এ বিষয়ে যশোর কোতোয়ালী থানার ডিউটি অফিসার জানান, নিখোঁজের ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-২৪৪৯) করা হয়েছে। বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে এএসআই মোঃ আলাউদ্দীন আলীকে। পুলিশ শিশুটিকে উদ্ধারের জন্য ইতোমধ্যে দেশের সকল থানায় বার্তা পাঠিয়েছে এবং প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে।

কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেয়ে থাকলে নিকটস্থ থানা অথবা পরিবারের মোবাইল নম্বরে (০১৬১৮২৫২৮৩৫) যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হয়েছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ৩১ মে ২০২৬

যশোরে মাদ্রাসাছাত্র নিখোঁজ: ৮ দিন ধরে হন্যে হয়ে খুঁজছে পরিবার

প্রকাশের তারিখ : ১৪ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে