সার্চ টুডে

রুপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানে লুটপাট ও হত্যার হুমকি

প্রকাশ : ০৬ জুন ২০২৬ | প্রিন্ট সংস্করণ | ফটো কার্ড

রুপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানে লুটপাট ও হত্যার হুমকি
ছবি : সংগৃহীত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্বশত্রুতার জেরে এক বীর মুক্তিযোদ্ধার দুই সন্তানের ওপর বর্বরোচিত হামলা, দোকানে লুটপাট ও প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় একটি প্রভাবশালী চক্রের বিরুদ্ধে। গত ৫ জুন (সোমবার) রাত আনুমানিক ৯:৩০ ঘটিকায় রূপগঞ্জ থানাধীন ভুলতা ইউনিয়নের ২নং ওয়ার্ডের মাছুমাবাদ (মিঠাব) এলাকায় এই ঘটনা ঘটে।

​এই ঘটনায় ভুক্তভোগী মোঃ জুম্মন ভূইয়া (৩৯) বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

​অভিযোগ সূত্রে জানা যায়, মাছুমাবাদ এলাকার বীর মুক্তিযোদ্ধা মৃত আব্দুল বাছেদ ভূইয়ার ছেলে সুমন ভূইয়া (৪৫) গত ৫ জুন রাতে তাঁর নিজ মুদি দোকানে অবস্থান করছিলেন।

 পূর্বশত্রুতার জের ধরে একই এলাকার মৃত আব্দুল হাই ভূইয়ার ছেলে সোহেল ভূইয়া (৪১), তুষার (২৬), সাদ্দাম (২৮) এবং মৃত খোকন ভূইয়ার ছেলে রোমান (৩২)-সহ অজ্ঞাতনামা আরও ২০/২৫ জন দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে দোকানের সামনে এসে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে।

​সুমন ভূইয়া এই ঘটনার প্রতিবাদ করলে বিবাদীরা ক্ষিপ্ত হয়ে তাঁর ওপর অতর্কিত হামলা চালায়। তাকে বাঁচাতে ছোট ভাই মোঃ জুম্মন ভূইয়া এগিয়ে এলে তাকেও এলোপাতাড়ি মারধর করে শরীরের বিভিন্ন স্থানে গুরুতর নীলাফুলা জখম করা হয়।

​মারধরের একপর্যায়ে হামলাকারীরা সুমন ভূইয়ার মুদি দোকানে প্রবেশ করে ক্যাশ বাক্সে থাকা নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা লুট করে নিয়ে যায়।

​চিৎকার ও হট্টগোল শুনে আশেপাশের স্থানীয় লোকজন ছুটে এলে হামলাকারীরা বীর মুক্তিযোদ্ধার পরিবারকে উদ্দেশ্য করে চরম হুমকি প্রদর্শন করে। তারা হুঁশিয়ারি দেয় যে, এই বিষয় নিয়ে বেশি বাড়াবাড়ি করলে পরিবারের বড় ধরনের ক্ষতি করা হবে, এমনকি সুযোগ পেলে পরিবারের যেকোনো সদস্যকে ‘জীবনে শেষ’ করে দেওয়া হবে।

​হামলার পর আহত দুই ভাইকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। ঘটনার পর পারিবারিকভাবে আলোচনা করে থানায় অভিযোগ দায়ের করতে কিছুটা বিলম্ব হয়েছে বলে জানান বাদী জুম্মন ভূইয়া।

​ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তারা এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

​এই বিষয়ে রূপগঞ্জ থানা পুলিশ জানায়, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানিয়েছেন ।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ০৬ জুন ২০২৬

রুপগঞ্জে বীর মুক্তিযোদ্ধার সন্তানদের ওপর হামলা, দোকানে লুটপাট ও হত্যার হুমকি

প্রকাশের তারিখ : ০৬ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে