সার্চ টুডে

ভুয়া পোস্টে অপপ্রচার, আইনি আশ্রয়ে এনবিআর কর্মকর্তা

ভুয়া পোস্টে কাস্টমস কর্মকর্তা মিজানুর রহমান সুমনের ছবি সহ ভুয়া পোর্টালের লোগো

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) একজন কর্মকর্তার বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে দীর্ঘদিন ধরে মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্যপ্রণোদিত তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নিরাপত্তাহীনতায় ভুগে রাজধানীর পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা মিজানুর রহমান।

মঙ্গলবার (২ জুন) পল্টন থানায় দায়ের করা জিডি সূত্রে জানা যায়, মিজানুর রহমান বর্তমানে জাতীয় রাজস্ব বোর্ডে কর্মরত রয়েছেন। তিনি অভিযোগ করেন, গত প্রায় এক বছর ধরে কয়েকটি ফেইসবুক পেজ ও আইডি থেকে তার এবং তার পরিবারের বিরুদ্ধে ধারাবাহিকভাবে মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে।

জিডিতে তিনি উল্লেখ করেন, ‘দৈনিক অগ্রপথ’, ‘Nabodin Digital’, ‘সেনবাগ বার্তা’ এবং ‘দৈনিক খবরা খবর’ নামের কয়েকটি ফেইসবুক পেইজ থেকে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগ তুলে পোস্ট ও ভিডিও প্রকাশ করা হয়েছে।

সবশেষ গত ১ জুন রাত ১টা ৩ মিনিটে তিনি ফেইসবুক ব্যবহারকালে দেখতে পান, ‘দৈনিক অগ্রপথ’ নামের একটি পেজে “সেনবাগ কাস্টমস কর্মকর্তা মিজানুর রহমান সুমনের পরিবারের বিরুদ্ধে মাদক সিন্ডিকেট ও অবৈধ সম্পদের অভিযোগ, বিদেশে পালানোর প্রস্তুতি” শিরোনামে একটি পোস্ট প্রকাশ করা হয়েছে। এছাড়াও একই দিনে ‘Nabodin Digital’ নামের আরেকটি পেজ থেকেও তার বিরুদ্ধে একটি পোস্ট করা হয়।

এর আগে ‘সেনবাগ বার্তা’ নামের ফেইসবুক পেজ থেকেও একাধিক পোস্ট প্রকাশ করা হয়েছে বলে জিডিতে উল্লেখ করা হয়েছে।

মিজানুর রহমান দাবি করেন, এসব তথ্য সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এসব অপপ্রচারের কারণে তার ব্যক্তি ও পারিবারিক সম্মান ক্ষুণ্ন হচ্ছে এবং তিনি ও তার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছেন।

এ কারণে ভবিষ্যতে আইনগত পদক্ষেপ গ্রহণের সুবিধার্থে এবং ঘটনার রেকর্ড সংরক্ষণের লক্ষ্যে পল্টন মডেল থানায় সাধারণ ডায়েরি করেছেন বলে জিডিতে উল্লেখ করেন তিনি। 

এ প্রতিবেদককে জানান, সাধারণ ডায়েরিতে উল্লেখিত সংবাদ মাধ্যম ও ব্যক্তির বিরুদ্ধে সাইবার আইনে মামলা দায়ের করার প্রস্তুতি নিচ্ছেন। 

এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে প্রয়োজনীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটনের দাবি জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তা।

পল্টন থানায় দায়েরকৃত জিডির নম্বর ৮৫, তারিখ ২ জুন ২০২৬।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

বুধবার, ০৩ জুন ২০২৬

ভুয়া পোস্টে অপপ্রচার, আইনি আশ্রয়ে এনবিআর কর্মকর্তা

প্রকাশের তারিখ : ০৩ জুন ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে