সার্চ টুডে

ইয়ুথ কার্নিভাল-২০২৬

মণিরামপুরে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ পুনর্মিলনী

ছবি - সার্চটুডে

যশোরের মণিরামপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ কার্নিভাল-২০২৬’ উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় মণিরামপুরিয়ান শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মণিরামপুর উপজেলার শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম মণিরামপুর’-এর আয়োজনে সোমবার (১ জুন) সকালে মণিরামপুর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মুতাছিম বিল্লাহ।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমিনুল এহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এবং মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এমদাদুল হক।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম. রাকিবুল ইসলাম রনি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বক্তারা তরুণদের মধ্যে ঐক্য, নেতৃত্বের বিকাশ এবং খেলাধুলা ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেন।

বিষয় : ইয়ুথ কার্নিভাল-২০২৬ ঈদ পুনর্মিলনী আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

মঙ্গলবার, ০২ জুন ২০২৬

মণিরামপুরে আন্তঃবিশ্ববিদ্যালয় ক্রিকেট টুর্নামেন্ট ও ঈদ পুনর্মিলনী

প্রকাশের তারিখ : ০২ জুন ২০২৬

featured Image

যশোরের মণিরামপুরে অনুষ্ঠিত হয়েছে ‘ইয়ুথ কার্নিভাল-২০২৬’ উপলক্ষে আন্তঃবিশ্ববিদ্যালয় মণিরামপুরিয়ান শর্ট পিচ ক্রিকেট টুর্নামেন্ট, পুরস্কার বিতরণ, সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনী।

বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত মণিরামপুর উপজেলার শিক্ষার্থীদের প্লাটফর্ম ‘ঐক্যবদ্ধ তরুণ প্রজন্ম মণিরামপুর’-এর আয়োজনে সোমবার (১ জুন) সকালে মণিরামপুর মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় ছাত্রদলের সাবেক সহ-সভাপতি মো. মুতাছিম বিল্লাহ।

অনুষ্ঠানে বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী অ্যাডভোকেট আমিনুল এহসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সম্রাট হোসেন। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মাহির দায়ান আমিন এবং মণিরামপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) এমদাদুল হক।

এছাড়া সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু, উপজেলা বিএনপির সহ-সভাপতি মফিজুর রহমানসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এম. রাকিবুল ইসলাম রনি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মনিরুজ্জামান মনির অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।

দিনব্যাপী অনুষ্ঠিত ক্রিকেট টুর্নামেন্ট শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ঈদ পুনর্মিলনীর মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে। বক্তারা তরুণদের মধ্যে ঐক্য, নেতৃত্বের বিকাশ এবং খেলাধুলা ও সংস্কৃতিচর্চার গুরুত্ব তুলে ধরেন।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে