সার্চ টুডে

অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর প্রশাসন, নোয়াখালীতে ৪ বাস কাউন্টারকে জরিমানা

ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নোয়াখালীর চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বাস কাউন্টারকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেজান আহম্মেদ। তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার মুকসুদুস সালেহীন ও বিআরটিএ কর্মকর্তারা।

প্রশাসন জানিয়েছে, ঈদের ছুটি শেষে বিপুল সংখ্যক যাত্রী রাজধানীমুখী হওয়ায় কিছু পরিবহন কাউন্টার সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জেলা প্রশাসন সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের স্বার্থ ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

সোমবার, ০১ জুন ২০২৬

অতিরিক্ত ভাড়া আদায়ে কঠোর প্রশাসন, নোয়াখালীতে ৪ বাস কাউন্টারকে জরিমানা

প্রকাশের তারিখ : ০১ জুন ২০২৬

featured Image

ঈদ-পরবর্তী সময়ে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে নোয়াখালীর চৌমুহনী পৌর আধুনিক বাস টার্মিনালে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে চারটি বাস কাউন্টারকে জরিমানা করা হয়েছে।

সোমবার (১ জুন) দুপুরে জেলা প্রশাসনের উদ্যোগে পরিচালিত এ অভিযানে মোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সঙ্গে যাত্রীদের কাছ থেকে আদায় করা অতিরিক্ত অর্থ ফেরত দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সেজান আহম্মেদ। তাঁর সঙ্গে ছিলেন সহকারী কমিশনার মুকসুদুস সালেহীন ও বিআরটিএ কর্মকর্তারা।

প্রশাসন জানিয়েছে, ঈদের ছুটি শেষে বিপুল সংখ্যক যাত্রী রাজধানীমুখী হওয়ায় কিছু পরিবহন কাউন্টার সুযোগ নিয়ে অতিরিক্ত ভাড়া আদায় করছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিয়মের প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট কাউন্টারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

জেলা প্রশাসন সতর্ক করে জানিয়েছে, ভবিষ্যতে অতিরিক্ত ভাড়া আদায় বা যাত্রী হয়রানির অভিযোগ পাওয়া গেলে আরও কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। যাত্রীদের স্বার্থ ও নিরাপদ ভ্রমণ নিশ্চিত করতে এ ধরনের অভিযান চলমান থাকবে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে