সার্চ টুডে

কোরবানির মাংস পেল ৪ হাজার ২০০ প্রান্তিক পরিবার।

কোরবানীর মাংস বিতরণ

ইসলামিক রিলিফ বাংলাদেশের সহায়তায় এসকেএস ফাউন্ডেশন গাইবান্ধার ফুলছড়ি ও সাঘাটা উপজেলার বন্যা ও নদীভাঙন কবলিত এলাকার ৪ হাজার ২০০টি প্রান্তিক পরিবারের মাঝে কোরবানির মাংস বিতরণ করেছে। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত তিনটি পৃথক কেন্দ্রে প্রতিটি পরিবারকে দুই কেজি করে গরুর মাংস প্রদান করা হয়।

ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মোস্তাফিজুর রহমান। এসময় আরও উপস্থিত ছিলেন বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ইব্রাহীম আকন্দ সেলিম, সাব-ইন্সপেক্টর শুকুমার রায়, উড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা কামাল পাশা এবং এসকেএস ফাউন্ডেশনের প্রতিনিধি আশরাফ আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

আয়োজক সূত্রে জানা গেছে, এই কর্মসূচি সাঘাটা ও ফুলছড়ি উপজেলার মোট ৯টি ইউনিয়নে পরিচালিত হয়। এর মধ্যে সাঘাটা উপজেলার ভরতখালী, সাঘাটা, মুক্তিনগর, জুমারবাড়ী ও কামালেরপাড়া ইউনিয়ন এবং ফুলছড়ি উপজেলার গজারিয়া, ফুলছড়ি, উড়িয়া ও উদাখালী ইউনিয়নের সুবিধাভোগীরা অন্তর্ভুক্ত ছিলেন।

মাংস বিতরণের জন্য তিনটি কেন্দ্র নির্ধারণ করা হয়। কেন্দ্রগুলো হলো— সাঘাটা উপজেলার মুক্তিনগর ইউনিয়নের ভরতখালীতে এসকেএস রিসোর্স সেন্টার, জুমারবাড়ী ইউনিয়নে জিকেএস অফিস প্রাঙ্গণ এবং ফুলছড়ি উপজেলার উদাখালী ইউনিয়নের বুড়াইল মডেল স্কুল অ্যান্ড কলেজ মাঠ।

আয়োজকরা জানান, চরাঞ্চল ও নদীভাঙনকবলিত এলাকার অসহায় মানুষের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতেই এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। দূর-দূরান্ত থেকে আসা মানুষের ভোগান্তি কমাতে এবার প্রথমবারের মতো পৃথক তিনটি কেন্দ্র থেকে মাংস বিতরণের ব্যবস্থা করা হয়।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

রোববার, ৩১ মে ২০২৬

কোরবানির মাংস পেল ৪ হাজার ২০০ প্রান্তিক পরিবার।

প্রকাশের তারিখ : ২৯ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে