সার্চ টুডে

ছোট বেলায় বহু ঈদ সালামী পেতাম আর এখন সালামী দিতে হয়: মোহনা

ছবি: সংগৃহীত

পরিবার-পরিজনের সঙ্গে ভাগ করে নিচ্ছেন এই উৎসবের প্রতিটি মুহূর্ত মিস পিস ইন্টারন্যাশনাল ২০২৫ এর চ্যাম্পিয়ন নিলিমা হাসান মোহনা, ঈদের নানা স্মৃতি নিয়ে কথা বলেছেন রিপোর্টার মো: আবদুল করিম সোহাগ এর সাথে

পবিত্র ঈদুল আজহা আমাদের ত্যাগ, তাকওয়া, সহমর্মিতা ও মহান আল্লাহর প্রতি নিঃশর্ত আনুগত্যের শিক্ষা দেয়। হযরত ইব্রাহিম (আ.)-এর কোরবানির মহান আদর্শ আমাদের জীবনে সত্য, ন্যায় ও আত্মত্যাগের চেতনা জাগ্রত করে। সারাদেশে ঈদুল আযহা উদযাপন করছেন দেশবাসী।

মোহনা বলেন, ‘ঈদের প্রকৃত আনন্দ তখনই পূর্ণতা পায়, যখন সমাজের সব শ্রেণি-পেশার মানুষ একসঙ্গে সেই আনন্দ ভাগাভাগি করে নিতে পারে। অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোই হোক এবারের ঈদের মূল শিক্ষা।

পরিবারের ঈদ সালামি নিয়ে মোহনা বলেন, “আগে ঈদের দিন আমি অনেক সালামি পেতাম, এখন নিজেই সালামি দিই। মনে হয়, এখন আমার উন্নতি হয়েছে। আমি এখন বড় হয়েছি, তাই অনেক পারিবারিক আয়োজনে অংশ নিতে হয়। এই সময়টুকুই তো আসল আনন্দ!” এবারের ঈদ পরিবারের সঙ্গে উদযাপন করছেন নিলিমা হাসান মোহনা।

মোহনা বলেন“ঈদে পরিবারের সঙ্গে আছি। তেমন কোনো আলাদা পরিকল্পনা নেই। সবাইকে নিয়ে আনন্দে দিনটা কাটাতে চাই। ঈদ মানেই তো আনন্দ। এই আনন্দ কতটা তা হয়তো ঠিক ভাষায় প্রকাশ করতে পারব না। বছরে একবার ঈদুল আযহা আসে এই দিনটাকে সবাইকে নিয়ে সেলিব্রেট করার আনন্দই আলাদা। বাড়িতে সকলের সঙ্গে কাটানো, এটা আসলে একাত্মতার দিন, সকলে এক হয়ে যাওয়ার দিন।”

নিলিমা হাসান মোহনা আরো বলেন, ছোটবেলার ঈদের থেকে বড়বেলার ঈদ অনেক বদলে গেছে। এ বিষয়ে তার ভাষ্য, “বদলেছে ঠিকই। কিন্তু এই উৎসব আমার কাছে আজও আগের মতোই স্পেশাল। শৈশবের সেই নির্ভার ঈদ আর আজকের দায়িত্বভরা ঈদ, দুইয়ের মাঝেও আমার কাছে ঈদের মূল আনন্দ একই—প্রিয়জনদের সঙ্গে থাকা।”

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬

ছোট বেলায় বহু ঈদ সালামী পেতাম আর এখন সালামী দিতে হয়: মোহনা

প্রকাশের তারিখ : ২৭ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে