সার্চ টুডে

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

গোপালগঞ্জে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি প্রিন্স মোল্লাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

২১ মে বুধবার গভীর রাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

জানা গেছে, গত ১৩ এপ্রিল গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক মুহাম্মদ আলী তালহা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দায়ের করা এক মামলায় প্রিন্স মোল্লাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

আসামি প্রিন্স মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের এনামুল হকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী মনিরার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় গত বছরের ৪ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় সুলতানা নামে আরেক নারীকে বিয়ে করেন প্রিন্স। পরে প্রথম স্ত্রী মনিরা বাদী হয়ে আদালতে মুসলিম পারিবারিক আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।

বিষয় : ১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ২৩ মে ২০২৬

১০ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি বিমানবন্দরে গ্রেপ্তার

প্রকাশের তারিখ : ২২ মে ২০২৬

featured Image

গোপালগঞ্জে ১০ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি প্রিন্স মোল্লাকে গ্রেপ্তার করেছে ইমিগ্রেশন পুলিশ। বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে আটক করা হয়।

২১ মে বুধবার গভীর রাতে বিমানবন্দরে ইমিগ্রেশন পুলিশের তৎপরতায় তাকে গ্রেপ্তার করা হয়। পরে বৃহস্পতিবার দুপুরে গোপালগঞ্জ সদর থানা পুলিশ তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়।

জানা গেছে, গত ১৩ এপ্রিল গোপালগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-এর বিচারক মুহাম্মদ আলী তালহা মুসলিম পারিবারিক আইন অনুযায়ী দায়ের করা এক মামলায় প্রিন্স মোল্লাকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানার আদেশ দেন। রায় ঘোষণার পর থেকেই তিনি আত্মগোপনে ছিলেন।

আসামি প্রিন্স মোল্লা গোপালগঞ্জ সদর উপজেলার নিজড়া গ্রামের এনামুল হকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, প্রথম স্ত্রী মনিরার সঙ্গে বৈবাহিক সম্পর্ক বহাল থাকা অবস্থায় গত বছরের ৪ ফেব্রুয়ারি টুঙ্গিপাড়ায় সুলতানা নামে আরেক নারীকে বিয়ে করেন প্রিন্স। পরে প্রথম স্ত্রী মনিরা বাদী হয়ে আদালতে মুসলিম পারিবারিক আইনে মামলা দায়ের করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত এ রায় প্রদান করেন।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে