সারা দেশে হামে আক্রান্ত হয়ে শিশু মৃত্যুর ঘটনার বিচার দাবিতে মানববন্ধন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীরা। রবিবার (১০ মে) সন্ধ্যাঁর পর ঢাবির রাজু ভাস্কর্য প্রাক্ষণে তারা এ মানববন্ধন করেন।
এ সময় শিক্ষার্থীদের মুখে এবং চোখে কালো কাপড় পরে নানা ধরনের স্লোগান সম্পর্কিত প্ল্যাকার্ড হাতে নিয়ে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। সেগুলোতে লেখা ছিল, ‘ ৩৫০+ আর কত?’ ‘হামের মৃত্যু রাষ্ট্রের ব্যর্থতা’ এ ধরনের বিভিন্ন স্লোগানের প্ল্যাকার্ড হাতে নিয়ে প্রতিবাদ জানান শিক্ষার্থীরা।
মানববন্ধবনে বক্তরা হামে ৩০০-এর অধিক মৃত্যুর অভিযোগ তুলে বলেন, ‘আমরা দেখিছি বিগত সময় যে সরকার ছিল, সে সরকার সাড়ে তিন লাখ কোটি টাকা ঋণ নিয়েছে। কিন্তু তারা হামের টিকা কেনেনি।’ এ সময় শিক্ষার্থীরা এসব ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান এবং প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে তাদের দাবিগুলো বাস্তবায়নের আশা ব্যক্ত করেন। তারা আরো বলেন, ‘আমরা আর শিশুমৃত্যু দেখতে চাই না।
সার্চটুডে পরিবারের সদস্য হতে সিভি পাঠান।
মানববন্ধনে আরো বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের শিক্ষার্থী রিশতি আল জাবেদ। তিনি বলেন, ‘আমরা দেখেছি ইতোমধ্যে ৩০০-এর অধিক শিশু মারা গেছে। আপনাদের মনে রাখতে হবে, এটি শুধু ৩০০ শিশুর মৃত্যু নয়, এটি ৩০০ পরিবারের আর্তনাদ। এত শিশু মৃত্যুর দায়ভার কার? তাদের সুষ্ঠু তদন্তের মাধ্যমে খুঁজে বের করে বিচারের আওতায় আনতে হবে।
.png)
সোমবার, ১১ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১১ মে ২০২৬

আপনার মতামত লিখুন