মাগো তুমি মহান অতি
জানে অন্তর্যামী,
পৃথিবীতে তোমার সমান
নেই যে কিছুই দামি।
বুঝে হোক মা না বুঝে হোক
তোমায় কষ্ট দিলে,
তুমি মাগো দাওনা ফেলে
তোমার খোকা বলে।
তোমার মতন এই জগতে
হবে নাকো আর,
তুমি আছো বলে মাগো
সুন্দর এই সংসার।
স্রষ্টার দেওয়া আমার কাছে
তুমি শ্রেষ্ঠ ধন,
তোমার মত এই জগতে
নেইকো আপনজন।
মাগো তুমি আমার কাছে
প্রাণের চেয়ে প্রিয়,
তোমায় পেয়ে ধন্য মাগো
চরণে ঠাই দিও।
রচনাকাল : ৯/৫/২০২১
বোয়ালখালী পৌরসভা চট্টগ্রাম বাংলাদেশ
.png)
রোববার, ১০ মে ২০২৬
প্রকাশের তারিখ : ১০ মে ২০২৬
মাগো তুমি মহান অতি
জানে অন্তর্যামী,
পৃথিবীতে তোমার সমান
নেই যে কিছুই দামি।
বুঝে হোক মা না বুঝে হোক
তোমায় কষ্ট দিলে,
তুমি মাগো দাওনা ফেলে
তোমার খোকা বলে।
তোমার মতন এই জগতে
হবে নাকো আর,
তুমি আছো বলে মাগো
সুন্দর এই সংসার।
স্রষ্টার দেওয়া আমার কাছে
তুমি শ্রেষ্ঠ ধন,
তোমার মত এই জগতে
নেইকো আপনজন।
মাগো তুমি আমার কাছে
প্রাণের চেয়ে প্রিয়,
তোমায় পেয়ে ধন্য মাগো
চরণে ঠাই দিও।
রচনাকাল : ৯/৫/২০২১
বোয়ালখালী পৌরসভা চট্টগ্রাম বাংলাদেশ
.png)
আপনার মতামত লিখুন