সার্চ টুডে

মাওলানা আব্দুল হালিম

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে গণরোষের মুখোমুখি হতে হবে

ছবি: সংগৃহীত

গণরায় নিয়ে ষড়যন্ত্র এবং জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে গণরোষের মুখোমুখি হতে হবে বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, বিগত সংসদ নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামায়াতকে ভোট প্রদান করেছে। কিন্তু ষড়যন্ত্র ও ডাকাতির মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে। তারপরও জামায়াত দেশের শুধু বিরোধী দল নয় বরং জননন্দিত রাজনৈতিক ও আদর্শিক দল। তাই জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদেরকে জনগণের পক্ষেই কথা বলতে হবে। আমরা এক্ষেত্রে কারো সাথে আপস করে চলবো না।

 তিনি সংগঠনের রুকনদেরকে ধৈর্য, প্রজ্ঞা, সবর, ঈমান এবং তাকওয়ার মাধ্যমে আগামী দিনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। শুক্রবার সকালে রাজধানীর কাফরুল অঞ্চল জামায়াত আয়োজিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সহকারী সেক্রেটারি, মাহফুজুর রহমান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. আব্দুস সামাদ।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ০৯ মে ২০২৬

জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে গণরোষের মুখোমুখি হতে হবে

প্রকাশের তারিখ : ০৯ মে ২০২৬

featured Image

গণরায় নিয়ে ষড়যন্ত্র এবং জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে গণরোষের মুখোমুখি হতে হবে বলে সরকারকে সতর্ক করে দিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম।

তিনি বলেন, বিগত সংসদ নির্বাচনে দেশের জনগণ স্বতঃস্ফূর্তভাবে জামায়াতকে ভোট প্রদান করেছে। কিন্তু ষড়যন্ত্র ও ডাকাতির মাধ্যমে গণরায় পাল্টে দেওয়া হয়েছে। তারপরও জামায়াত দেশের শুধু বিরোধী দল নয় বরং জননন্দিত রাজনৈতিক ও আদর্শিক দল। তাই জনগণের প্রতি দায়বদ্ধতা থেকে আমাদেরকে জনগণের পক্ষেই কথা বলতে হবে। আমরা এক্ষেত্রে কারো সাথে আপস করে চলবো না।

 তিনি সংগঠনের রুকনদেরকে ধৈর্য, প্রজ্ঞা, সবর, ঈমান এবং তাকওয়ার মাধ্যমে আগামী দিনে যেকোন চ্যালেঞ্জ মোকাবেলায় সকলকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান। শুক্রবার সকালে রাজধানীর কাফরুল অঞ্চল জামায়াত আয়োজিত সদস্য (রুকন) শিক্ষাশিবিরে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি ডা. ফখরুদ্দিন মানিকের সভাপতিত্বে শিক্ষাশিবিরে বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও প্রচার বিভাগীয় সেক্রেটারি অ্যাডভোকেট মতিউর রহমান আকন্দ, ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন, উত্তরের নায়েবে আমির আব্দুর রহমান মূসা, সহকারী সেক্রেটারি, মাহফুজুর রহমান ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য প্রফেসর ড. আব্দুস সামাদ।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে