সার্চ টুডে

রাজধানীতে বাড়ছে পুলিশি নজরদারি, হচ্ছে নতুন ৪ থানা

খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন করেন আইজিপি এবং ডিএমপি কমিশনার। ছবি : এশিয়া পোস্ট

রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও জননিরাপত্তা জোরদারে পুলিশি নজরদারি বাড়ানো হচ্ছে। পাশাপাশি নতুন আরও চারটি থানা ও পুলিশ ফাঁড়ি স্থাপনের পরিকল্পনার রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার।

শুক্রবার (৮ মে) রাজধানীর খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধন অনুষ্ঠানে এ তথ্য জানান ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার।

তিনি বলেন, রাজধানীর বিভিন্ন জনবহুল ও অপরাধপ্রবণ এলাকায় নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের কাজ চলমান রয়েছে। এর পাশাপাশি একটি থানার প্রস্তাব মন্ত্রণালয় পর্যায়ে রয়েছে, বাকি তিনটি থানা স্থাপনের চেষ্টা চলছে।

ইতোমধ্যে কারওয়ান বাজার এলাকায় একটি নতুন পুলিশ ক্যাম্প উদ্বোধন করা হয়েছে। তিনি জানান, এর মূল উদ্দেশ্য চাঁদাবাজি ও বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণ করা।

ডিএমপি কমিশনার জানান, মোহাম্মদপুরের বেড়িবাঁধ হাউজিং এলাকায় জায়গা পাওয়া গেলে দ্রুত সেখানে আরেকটি পুলিশ ক্যাম্প স্থাপন করা হবে। এ ছাড়া বাড্ডা থেকে দূরবর্তী বেরাইদ এলাকায়ও নতুন পুলিশ ফাঁড়ি স্থাপনের প্রক্রিয়া চলছে। গেন্ডারিয়া ও ওয়ারী এলাকার ঘুমটিগড় এলাকায়ও নতুন ফাঁড়ি স্থাপনের পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, অনুমোদিত যেসব পুলিশ ফাঁড়ি বর্তমানে কম গুরুত্বপূর্ণ স্থানে রয়েছে, সেগুলো পুনর্বিন্যাস করে জনবহুল ও অপরাধপ্রবণ এলাকায় স্থানান্তর করা হচ্ছে। খিলক্ষেত পুলিশ ফাঁড়ি উদ্বোধনও সেই কার্যক্রমের অংশ।

মো. সরওয়ার বলেন, গত ১৫ থেকে ১৬ বছর পুলিশের দিকে খুব বেশি নজর দেওয়া হয়নি। সে সময় পুলিশ হয়তো বিশেষ উদ্দেশ্যে কাজ করেছে। এখন আমরা জনগণের সেবার উদ্দেশ্যে কাজ করছি। জনগণের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের লক্ষ্য।

তিনি আরও বলেন, দলমত নির্বিশেষে সব নাগরিকের জন্য সমানভাবে কাজ করছে পুলিশ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে মাঠপর্যায়ে কার্যক্রম আ

রও জোরদার করা হবে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শনিবার, ০৯ মে ২০২৬

রাজধানীতে বাড়ছে পুলিশি নজরদারি, হচ্ছে নতুন ৪ থানা

প্রকাশের তারিখ : ০৮ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে