সার্চ টুডে

মাটি নিয়ে তুলকালামঃ ‎ ধাওয়া পাল্টা ধাওয়ায় আহত ২০ জন

মণিরামপুরে সকালে জামায়াতের আল্টিমেটাম বিকালে বিএনপির বিক্ষোভ!

ছবি - সার্চটুডে

‎হঠাৎ উত্তপ্ত যশোর-(মণিরামপুর) এলাকার রাজনৈতিক মাঠ। 

‎গরম রাজনৈতিক মাঠ,থমথমে মণিরামপুর পৌর শহর। চলছে একে অপরের দোষারোপের ফুলঝুরি!নেতাকর্মীদের দিতে দেখা যাচ্ছে অস্ত্রের মহড়া। অভিযোগ উঠেছে, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার ৩০শে মে যশোরের মনিরামপুরে বিএনপি ও জামায়েতের দিনব্যাপী থেমে থেমে হওয়া সংঘর্ষে এ পর্যন্ত উভয় পক্ষের ১৮ থেকে ২০ জনের আহতের খবর পাওয়া গেছে।

‎তথ্যসূত্র বলছে, হরিহরনদী খননের অতিরিক্ত মাটি বিক্রয়ের টেন্ডার নিয়ে পৌরসভা কার্যালয়ে মাটি বরাদ্দকে কেন্দ্র করে বিএনপি- জামায়াতের পাল্টাপাল্টি হামলার ঘটনার সূত্রপাত বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সন্ধ্যা ৭টার দিকে।

‎স্থানীয় সূত্রে জানা যায়, পৌরসভা কার্যালয়ে মাটি কাটার বরাদ্দ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির একপর্যায়ে উত্তেজনা সৃষ্টি হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় জামায়াতের ১০ থেকে ১২ জন আহত হয়েছেন বলে জানা গেছে।

‎জামায়াত-শিবিরের পক্ষ থেকে দাবি করা হয়েছে, জামায়াতে ইসলামী উপজেলা সহকারী সেক্রেটারি অধ্যাপক আহসান হাবীব লিটন মাও: মহিউল ইসলাম ইঞ্জিঃ ফারুক ছাত্রশিবিরের ফাহিম ও ঐ দিন রাতে বাঁধাঘাটা ব্রিজের উপর থেকে এক শিবিরকর্মীকে লক্ষ্য করে গুলি করা হলে তার পায়ে বিদ্ধ হয়ে বর্তমানে চিকিৎসাধীন সহ তাদের প্রায় ১০-১২ জন নেতাকর্মী আহত হয়েছেন। এছাড়া কয়েকজন দায়িত্বশীল নেতাকর্মীকে কিছু সময় অবরুদ্ধ করে রাখা হয় বলেও অভিযোগ করা হয়েছে। জামায়াতে ইসলামীর উপজেলা অফিস ভাংচুর করার অভিযোগ করেন তারা।

‎ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

‎নির্বাচন পরবর্তী সরকার গঠনের বছর না পেরোতেই রাজনৈতিক মাঠ গরমের এ ঘঠনায় উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টু জানিয়েছেন যে জামায়াতের হামলায় ছাত্রদলের সাবেক আহব্বায়ক অলিয়ার রহমান,ছাত্রনেতা সালিমুন হোসেন ও সাদুজ্জামান সবুজের উপর হামলা সহ চালকিডাংগায় মুরাদ হোসেনের নেতৃত্বে সবুজের ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর ও লুটপাট চালায় জামায়াত -শিবির কর্মীরা। তাছাড়া সর্বমোট ৮ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। আমি এ ঘঠনায় উপজেলা বিএনপির পক্ষ থেকে তীব্র নিন্দা জানাচ্ছি। পরবর্তীতে,বিশৃংখলা থেকে বিরত থেকে শুক্রবার( ১লা মে) সকালে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিলের ডাক দেই মণিরামপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক ফজলুল হক।

‎ঘঠনার পরদিন শুক্রবার ১লা মে সকাল ১১টার দিকে সংসদ সদস্য এড.গাজী এনামুল হকের (এমপি) নেতৃত্বে মণিরামপুর বাজারে জামায়াত-শিবিরের যৌথ বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। প্রতিবাদ সভায় বিএনপি কর্তৃক জামায়াতের নেতাকর্মীদের উপর হামলার ঘটনায় প্রশাসনকে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়ে বলা হয়,বিএনপির এসমস্ত চিহৃত সন্ত্রাসীদের অনতিবিলম্বে গ্রেফতার না করা হলে কঠোর কর্মসূচি ঘোষণা করবে জামায়াত।

‎এদিকে প্রশাসনকে জামায়াতের দেওয়া আল্টিমেটামকে নিন্দনীয় ও অযৌক্তিক দাবী করে মণিরামপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ মফিজুর রহমান ও সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান মিন্টুর নেতৃত্বে মণিরামপুর বাজারে বিকাল পূর্বঘোষিত ৫ টায় একটি বৃহৎ বিক্ষোভ মিছিল বের করে বিএনপি। মিছিল শেষে দক্ষিনমাথা বাসস্ট্যান্ডে এক প্রতিবাদ সভায় বক্তারা বলেন, দেশনায়ক তারেক রহমানের নির্দেশ মোতাবেক আমরা চুপ করে আছি। তাই বলে একের পর এক জামায়াতের নৈরাজ্যে মণিরামপুর উপজেলা বিএনপি বরদাস্ত করবে না। এরপর জামায়াত-শিবির যদি আর কোন বিএনপির কর্মীর উপর হামলার ঘটনা ঘঠায় আমরা ঐক্যবদ্ধ হয়ে তা প্রতিহত করব।

‎এ বিষয়ে মণিরামপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা নবাগত ওসি মোঃ আবু সাঈদ ঘঠনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন যে,নদী খননের মাটির টেন্ডারকে কেন্দ্র করে প্রথম পর্যায়ের বিএনপি-জামায়াতের পাল্টাপাল্টি সংঘর্ষের পর এখনো পর্যন্ত কেউ কোন লিখিত অভিযোগ করেনি। মণিরামপুর থানা পুলিশ সতর্কতা অবলম্বনে অবস্থা নিয়ে পুলিশের টহলে বিশেষ নজরদারি রেখেছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শুক্রবার, ০১ মে ২০২৬

মণিরামপুরে সকালে জামায়াতের আল্টিমেটাম বিকালে বিএনপির বিক্ষোভ!

প্রকাশের তারিখ : ০১ মে ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে