সার্চ টুডে

যশোরে ভেজাল মধু তৈরির দায়ে ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

ছবি - সার্চটুডে

যশোরের শেখহাটিতে ভেজাল মধু তৈরির অভিযোগে মাহাবুবুর রহমান নামে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে র‍্যাব-৬ অভিযান চালিয়ে শেখহাটির ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’ প্রতিষ্ঠান থেকে ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুবুর রহমানকে এ দণ্ড প্রদান করা হয়।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে ভেজাল মধু উৎপাদন করে বাজারজাত করার অভিযোগ ছিল। এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিমভাবে মধু তৈরি করে তা খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছিল।

তিনি আরও জানান, কালোজিরা ও সাদাতিলসহ বিভিন্ন পণ্য ভিন্ন নামে অবৈধভাবে মোড়কজাত করে বিক্রি করা হচ্ছিল। গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ মোড়ক উদ্ধার করা হয়। এছাড়া কাসুন্দি তৈরির জন্য গত বছরের আম সংরক্ষণ করে রাখার প্রমাণও পাওয়া যায়।

পরে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন। অভিযানে বিএসটিআইয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অন্য একটি সূত্র জানায়, এর আগেও প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং পূর্বে কয়েকবার জরিমানা করা হলেও এবার তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬

যশোরে ভেজাল মধু তৈরির দায়ে ব্যবসায়ীকে ৬ মাসের কারাদণ্ড

প্রকাশের তারিখ : ৩০ এপ্রিল ২০২৬

featured Image

যশোরের শেখহাটিতে ভেজাল মধু তৈরির অভিযোগে মাহাবুবুর রহমান নামে এক ব্যবসায়ীকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৯ এপ্রিল) দুপুরে র‍্যাব-৬ অভিযান চালিয়ে শেখহাটির ‘বিসমিল্লাহ মধু ট্রেডিং’ প্রতিষ্ঠান থেকে ভেজাল মধু তৈরির বিভিন্ন সরঞ্জাম জব্দ করে। এ সময় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে প্রতিষ্ঠানটির মালিক মাহাবুবুর রহমানকে এ দণ্ড প্রদান করা হয়।

র‍্যাব-৬ যশোরের কোম্পানি কমান্ডার মেজর ফজলে রাব্বি প্রিন্স জানান, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটিতে ভেজাল মধু উৎপাদন করে বাজারজাত করার অভিযোগ ছিল। এর ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে দেখা যায়, অস্বাস্থ্যকর পরিবেশে কৃত্রিমভাবে মধু তৈরি করে তা খাঁটি মধু হিসেবে বিক্রি করা হচ্ছিল।

তিনি আরও জানান, কালোজিরা ও সাদাতিলসহ বিভিন্ন পণ্য ভিন্ন নামে অবৈধভাবে মোড়কজাত করে বিক্রি করা হচ্ছিল। গোডাউন তল্লাশি করে বিপুল পরিমাণ মোড়ক উদ্ধার করা হয়। এছাড়া কাসুন্দি তৈরির জন্য গত বছরের আম সংরক্ষণ করে রাখার প্রমাণও পাওয়া যায়।

পরে সিনিয়র সহকারী কমিশনার (ভূমি) গুঞ্জন বিশ্বাস ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দণ্ডাদেশ প্রদান করেন। অভিযানে বিএসটিআইয়ের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

অন্য একটি সূত্র জানায়, এর আগেও প্রতিষ্ঠানটির মালিকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে এবং পূর্বে কয়েকবার জরিমানা করা হলেও এবার তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে