সার্চ টুডে

ফুলছড়িতে এলজিইডির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

এলজিইডি উদ্যোগে বৃক্ষরোপন

কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ও সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল ২০২৬) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ফুলছড়ির আয়োজনে উপজেলার দক্ষিণ বুড়াইল কর্ত্তিকুড়া এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. তহিদুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, জামায়াতে ইসলামী ফুলছড়ি শাখার আমীর মাও:সিরাজুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মো. আবুল খায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ জনগণ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

ফুলছড়িতে এলজিইডির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন

প্রকাশের তারিখ : ২৮ এপ্রিল ২০২৬

featured Image

কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

মাননীয় প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহার ও সরকারের অগ্রাধিকারমূলক কার্যক্রমের অংশ হিসেবে গাইবান্ধার ফুলছড়ি উপজেলায় বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।

সোমবার (২৮ এপ্রিল ২০২৬) স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), ফুলছড়ির আয়োজনে উপজেলার দক্ষিণ বুড়াইল কর্ত্তিকুড়া এলাকায় এ বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফুলছড়ি উপজেলা নির্বাহী অফিসার মো. মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে বৃক্ষরোপণের বিকল্প নেই। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে সবাইকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তিনি।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকৌশলী মো. তহিদুল করিম, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ইকবাল হোসেন, জামায়াতে ইসলামী ফুলছড়ি শাখার আমীর মাও:সিরাজুল ইসলাম ও যুগ্ম-সাধারণ সম্পাদক মাওলানা মো. আবুল খায়েরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও এলাকার সাধারণ জনগণ।

অনুষ্ঠানে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, পরিবেশ সংরক্ষণ ও গ্রামীণ এলাকায় সবুজ বেষ্টনী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে