সার্চ টুডে

বরগুনায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: স্বর্ণালঙ্কারসহ ৫ জন গ্রেফতার

বরগুনায় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এক বিশেষ অভিযানে চুরির মামলার রহস্য উদঘাটনসহ ১ ভরি ওজনের স্বর্ণালঙ্কার উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় আন্তঃজেলা চোর চক্রের সক্রিয় সদস্য ও এক নারীসহ মোট ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

বরগুনার মাননীয় পুলিশ সুপার জনাব মোঃ কুদরত-ই-খুদা, পিপিএম-সেবা মহোদয়ের সার্বিক দিক-নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জের নেতৃত্বে একটি চৌকস দল এই অভিযান পরিচালনা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই (নিরস্ত্র) মোঃ সাইতুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ তথ্য প্রযুক্তির সহায়তায় গত ১৫ এপ্রিল বরগুনা পৌরসভার টাউন হল এলাকা থেকে প্রথমে মোঃ রাজীব হাওলাদার ওরফে শুক্কুর (৩৮) ও সোলাইমান ওরফে সুলেমান (৪০) কে গ্রেফতার করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত শুক্কুর জানায়, সে ও তার সহযোগী আমির বাদীর বাসার পেছনের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। গ্রিল কাটার সময় শুক্কুর শরীরে একাধিক জখমপ্রাপ্ত হয়, যার স্বপক্ষে চিকিৎসকের মতামত গ্রহণ করেছে পুলিশ।

গ্রেফতারকৃতদের দেয়া তথ্যের ভিত্তিতে গত ২৬ এপ্রিল ভোর ৪:৩০ মিনিটে তালতলী থানার কড়ইবাড়িয়া থেকে হাসান (২৫) নামে আরও একজনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে হাসানের স্বীকারোক্তি অনুযায়ী পাথরঘাটার 'করুনা স্বর্ণালঙ্কার' থেকে উদ্ধার করা হয় চোরাই ১ ভরি ওজনের স্বর্ণের চেইন, যার আনুমানিক বাজারমূল্য ২,৫০,০০০ (আড়াই লক্ষ) টাকা।

চোরাই মাল কেনার অপরাধে দোকান মালিক গোবিন্দ কর্মকার (৪৫) কে গ্রেফতার করা হয়। গোবিন্দ জানায়, গত ৮ এপ্রিল হাসান ও জনৈক এক বোরকা পরিহিত নারী কোনো বৈধ কাগজপত্র ছাড়াই চেইনটি তার কাছে বিক্রি করেছিল। সর্বশেষ তথ্যের ভিত্তিতে ২৬ এপ্রিল রাতে বরগুনা থানার গুলিশাখালী থেকে বোরকা পরিহিত সেই নারী হ্যাপি আক্তার (৪৫) কে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃত আসামীরা হলেন:

১. মোঃ রাজীব হাওলাদার ওরফে শুক্কুর (পাথরঘাটা)

২. সোলাইমান ওরফে সুলেমান (পটুয়াখালী)

৩. হাসান (বরগুনা)

৪. গোবিন্দ কর্মকার (পাথরঘাটা)

৫. হ্যাপি আক্তার (বরগুনা)

জেলা গোয়েন্দা শাখা সূত্রে জানা গেছে, গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে এবং এই চক্রের সাথে জড়িত অন্যদের ধরতেও অভিযান অব্যাহত আছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

বরগুনায় ডিবি পুলিশের বিশেষ অভিযান: স্বর্ণালঙ্কারসহ ৫ জন গ্রেফতার

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে