সার্চ টুডে

নোয়াখালীতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ ইটভাটায় ৪ লাখ টাকা দণ্ড

ছবি - সার্চটুডে

নোয়াখালীর সদর উপজেলায় দুইটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।  

অভিযান সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই উপজেলার চরমটুয়া ইউনিয়নের নেয়াজের ডগি ও মমতাপুর গ্রামের মালেক ব্রিকস নামে দুটি ইটভাটা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পৃথক দুটি মামলায় প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহযোগিতা করে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম বলেন, অভিযানে দুটি ইটভাটাকে ৪লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।   পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নোয়াখালীতে মোবাইল কোর্টের অভিযান, অবৈধ ইটভাটায় ৪ লাখ টাকা দণ্ড

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

নোয়াখালীর সদর উপজেলায় দুইটি ইটভাটাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (২৬ এপ্রিল) দুপুরে উপজেলার চরমটুয়া ইউনিয়নে অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম।  

অভিযান সূত্রে জানা গেছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়াই উপজেলার চরমটুয়া ইউনিয়নের নেয়াজের ডগি ও মমতাপুর গ্রামের মালেক ব্রিকস নামে দুটি ইটভাটা অবৈধভাবে কার্যক্রম পরিচালনা করে আসছে। এ কারণে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ অনুযায়ী পৃথক দুটি মামলায় প্রতিটি ইটভাটাকে ২ লাখ টাকা করে মোট ৪ লাখ টাকা জরিমানা করা হয়। অভিযানে প্রসিকিউশন প্রদানসহ সার্বিক সহযোগিতা করে নোয়াখালী পরিবেশ অধিদপ্তর।  

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হোমায়রা ইসলাম বলেন, অভিযানে দুটি ইটভাটাকে ৪লাখ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে ভাটাগুলোর কার্যক্রম বন্ধ রাখতে বলা হয়েছে।   পরিবেশ রক্ষা ও আইনশৃঙ্খলা বজায় রাখতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে