সার্চ টুডে

স্মৃতির উলশীতে তারেক রহমান: জনসমুদ্রে ভাসল যশোর

সত্তরের দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া সেই বিখ্যাত ‘উলশী বিপ্লব’ যেন আজ একবিংশ শতাব্দীতে এসে নতুন রূপ পেল।

দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে যশোরের শার্শায় ঐতিহাসিক ‘উলশী-যদুনাথপুর’ খাল পুনঃখনন প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করলেন বিএনপি চেয়ারম্যান জনাব তারেক রহমান। সত্তরের দশকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে শুরু হওয়া সেই বিখ্যাত ‘উলশী বিপ্লব’ যেন আজ একবিংশ শতাব্দীতে এসে নতুন রূপ পেল।

সকালে যশোর বিমানবন্দরে পৌঁছালে তাঁকে রাষ্ট্রীয় ও দলীয় মর্যাদায় স্বাগত জানান বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী এবং খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিতসহ শীর্ষ নেতৃবৃন্দ।

বিমানবন্দর থেকে শার্শা পর্যন্ত দীর্ঘ সড়কপথ জনসমুদ্রে পরিণত হয়। রাস্তার দুই পাশে অপেক্ষমাণ হাজার হাজার মানুষ পুষ্পবৃষ্টির মাধ্যমে প্রিয় নেতাকে অভিবাদন জানান। মানুষের ভিড়ে প্রধানমন্ত্রীর গাড়িবহরকে অত্যন্ত ধীরগতিতে এগোতে হয়।উলশী খালের পুনঃখনন কাজের ফলক উন্মোচন করে জনাব তারেক রহমান বলেন, এই অঞ্চলের জলাবদ্ধতা নিরসন ও কৃষি অর্থনীতিতে প্রাণ ফেরাতে এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।উদ্বোধনী আনুষ্ঠানিকতা শেষে তিনি যশোরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে ভাষণ দেন। প্রিয় নেতার বক্তব্য শুনতে সকাল থেকেই সেখানে সমবেত হন লাখো মানুষ।

প্রধানমন্ত্রীর এই সফরকে কেন্দ্র করে পুরো জেলায় নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে স্থানীয় প্রশাসন। উৎসবের আমেজ থাকলেও আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল সম্পূর্ণ নিয়ন্ত্রণে। দীর্ঘ সময় পর নেতার এই আগমনকে কেন্দ্র করে গোটা যশোর জেলা আজ এক উৎসবের নগরীতে পরিণত হয়েছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

স্মৃতির উলশীতে তারেক রহমান: জনসমুদ্রে ভাসল যশোর

প্রকাশের তারিখ : ২৭ এপ্রিল ২০২৬

featured Image

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে