বাংলাদেশ সরকারের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
একইসঙ্গে সাম্প্রতিক অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় পরিবারগুলোর মাঝে নগদ অর্থ, শুকনো খাবার ও ঢেউটিন প্রদান করা হয়।
শনিবার (২৫ এপ্রিল) দুপুরে আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব এরশাদ উল্লাহ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মেহেদী হাসান ফারুক।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ ফাতেমা, বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহফুজুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা শাহনুর ইসলাম এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কামরুল ইসলামসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ। এছাড়াও উপস্থিত ছিলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব আজিজুল হক চেয়ারম্যান, সাবেক সদস্য সচিব ও সদস্য আলহাজ্ব মোস্তাক আহমেদ খান, সদস্য শওকত আলম, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক হাজি ইছহাক চৌধুরী, সাবেক সদস্য সচিব হামিদুল হক মান্নান চেয়ারম্যানসহ নেতৃবৃন্দ।
এ ধরনের উদ্যোগ কৃষকদের উৎপাদন কার্যক্রমকে আরও এগিয়ে নিতে সহায়ক হবে এবং দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়ে তাদের নতুন করে ঘুরে দাঁড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
.png)
রোববার, ২৬ এপ্রিল ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ এপ্রিল ২০২৬

আপনার মতামত লিখুন