সার্চ টুডে

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী

ছবি - সার্চটুডে

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে নতুন করে সরগরম হয়ে উঠছে এফডিসি প্রাঙ্গণ। সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী, যা তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

তবে এখনই নিজের প্যানেল প্রকাশ করতে চাইছেন না জয়। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পরই চূড়ান্তভাবে প্যানেলের সদস্যদের নাম সামনে আনা হবে। তখনই জানা যাবে কে থাকছেন সভাপতি পদে। তিনি ইঙ্গিত দিয়েছেন, অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে একটি শক্তিশালী টিম গঠন করা হচ্ছে।

প্যানেল নিয়ে বেশ আত্মবিশ্বাসী জয় চৌধুরী। তিনি বলেন, তাদের পরিকল্পনা বাস্তবভিত্তিক হবে এবং এমন কিছু প্রতিশ্রুতি দেওয়া হবে, যা বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

২০১২ সালে ‘এক জবান’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে জয়ের। এরপর ‘হিটম্যান’, ‘চিনি বিবি’, ‘আজব প্রেম’ ও ‘অন্তর্জ্বালা’র মতো ছবিতে অভিনয় করে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।

জানা গেছে, বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ২৪ এপ্রিল। গঠনতন্ত্র অনুযায়ী, আগামী জুলাইয়ের শেষ ভাগ বা আগস্টের শুরুতে অনুষ্ঠিত হতে পারে নতুন নির্বাচন।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬

আসন্ন শিল্পী সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে লড়বেন জয় চৌধুরী

প্রকাশের তারিখ : ২৪ এপ্রিল ২০২৬

featured Image

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন সামনে রেখে নতুন করে সরগরম হয়ে উঠছে এফডিসি প্রাঙ্গণ। সাধারণ সম্পাদক পদে লড়ার ঘোষণা দিয়েছেন চিত্রনায়ক জয় চৌধুরী, যা তিনি নিজেই গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি সংগঠনের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্বে রয়েছেন।

তবে এখনই নিজের প্যানেল প্রকাশ করতে চাইছেন না জয়। তার ভাষ্য অনুযায়ী, নির্বাচনের তফসিল ঘোষণার পরই চূড়ান্তভাবে প্যানেলের সদস্যদের নাম সামনে আনা হবে। তখনই জানা যাবে কে থাকছেন সভাপতি পদে। তিনি ইঙ্গিত দিয়েছেন, অভিজ্ঞতা ও তরুণদের সমন্বয়ে একটি শক্তিশালী টিম গঠন করা হচ্ছে।

প্যানেল নিয়ে বেশ আত্মবিশ্বাসী জয় চৌধুরী। তিনি বলেন, তাদের পরিকল্পনা বাস্তবভিত্তিক হবে এবং এমন কিছু প্রতিশ্রুতি দেওয়া হবে, যা বাস্তবে রূপ দেওয়া সম্ভব।

২০১২ সালে ‘এক জবান’ চলচ্চিত্র দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটে জয়ের। এরপর ‘হিটম্যান’, ‘চিনি বিবি’, ‘আজব প্রেম’ ও ‘অন্তর্জ্বালা’র মতো ছবিতে অভিনয় করে তিনি পরিচিত মুখ হয়ে ওঠেন।

জানা গেছে, বর্তমান কমিটির মেয়াদ শেষ হচ্ছে ২৪ এপ্রিল। গঠনতন্ত্র অনুযায়ী, আগামী জুলাইয়ের শেষ ভাগ বা আগস্টের শুরুতে অনুষ্ঠিত হতে পারে নতুন নির্বাচন।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে