সার্চ টুডে

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু উদ্ধার, ফুলছড়িতে যুবক আটক

অপহরণের ছবি

কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ থেকে অপহরণের শিকার হওয়া এক শিশু কন্যাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নারায়ণগঞ্জের শিশু মাইশা অপহরণের বিষয়টি ছড়িয়ে পড়ে। এর কিছু সময়ের মধ্যেই অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে ফুলছড়ি উপজেলার ৫নং ফুলছড়ি ইউনিয়নের দিকে আসছিল।

পথে শিশুটির অস্বাভাবিক আচরণ ও কান্নাকাটিতে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যুবক অসংলগ্ন কথা বললে উপস্থিত জনতা তাকে আটক করে।

পরে তাকে ফুলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেকের বাসায় নেওয়া হয়। সেখানে আরও জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক অপহরণের বিষয়টি স্বীকার করে বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে হেফাজতে নেয় এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে, শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা ইতোমধ্যে ফুলছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

সোমবার, ২০ এপ্রিল ২০২৬

নারায়ণগঞ্জ থেকে অপহৃত শিশু উদ্ধার, ফুলছড়িতে যুবক আটক

প্রকাশের তারিখ : ১৯ এপ্রিল ২০২৬

featured Image

কেএম জহুরুল হক, ফুলছড়ি (গাইবান্ধা) প্রতিনিধি:

নারায়ণগঞ্জ থেকে অপহরণের শিকার হওয়া এক শিশু কন্যাকে গাইবান্ধার ফুলছড়ি উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে এক যুবককে আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার কয়েক ঘণ্টা আগে সামাজিক যোগাযোগমাধ্যমে নারায়ণগঞ্জের শিশু মাইশা অপহরণের বিষয়টি ছড়িয়ে পড়ে। এর কিছু সময়ের মধ্যেই অভিযুক্ত যুবক শিশুটিকে নিয়ে ফুলছড়ি উপজেলার ৫নং ফুলছড়ি ইউনিয়নের দিকে আসছিল।

পথে শিশুটির অস্বাভাবিক আচরণ ও কান্নাকাটিতে সন্দেহ হলে স্থানীয় লোকজন তাকে জিজ্ঞাসাবাদ করেন। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে যুবক অসংলগ্ন কথা বললে উপস্থিত জনতা তাকে আটক করে।

পরে তাকে ফুলছড়ি ইউনিয়নের ২নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. আব্দুল মালেকের বাসায় নেওয়া হয়। সেখানে আরও জিজ্ঞাসাবাদে অভিযুক্ত যুবক অপহরণের বিষয়টি স্বীকার করে বলে স্থানীয়রা জানান।

খবর পেয়ে ফুলছড়ি থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্ত যুবককে হেফাজতে নেয় এবং শিশুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

এদিকে, শিশুটির পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং তারা ইতোমধ্যে ফুলছড়ির উদ্দেশ্যে রওনা হয়েছেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মোঃ তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: মোঃ হুমায়ূন কবীর
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে