ঢাকা   শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬
সার্চ টুডে

প্রশাসনিক অঙ্গনে শোকের ছায়া

বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের ইন্তেকাল

বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের ইন্তেকাল
ছবি : সংগৃহীত

সরকারের বাণিজ্যসচিব মাহবুবুর রহমান আর নেই। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

 বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ম্যালেরিয়াসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

​মরহুম মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা ছিলেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

​পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জন্মগ্রহণ করা এই কর্মকর্তার শিক্ষা জীবন ছিল অত্যন্ত উজ্জ্বল। তিনি মঠবাড়িয়ার কে এম লতিফ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক এবং আইবিএ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার অকাল প্রয়াণে সহকর্মী ও প্রশাসনিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

আপনার মতামত লিখুন

সার্চ টুডে

শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬

বাণিজ্যসচিব মাহবুবুর রহমানের ইন্তেকাল

প্রকাশের তারিখ : ১৭ এপ্রিল ২০২৬

featured Image

সরকারের বাণিজ্যসচিব মাহবুবুর রহমান আর নেই। আজ শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৬টা ২৫ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৮ বছর।

 বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মো. কামাল হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, গত শনিবার গুরুতর অসুস্থ অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়। তিনি ম্যালেরিয়াসহ নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন।

​মরহুম মাহবুবুর রহমান ১৩তম বিসিএস শুল্ক ও আবগারি ক্যাডারের একজন মেধাবী ও দক্ষ কর্মকর্তা ছিলেন। চলতি বছরের ২৫ ফেব্রুয়ারি তিনি বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব হিসেবে দায়িত্বভার গ্রহণ করেন। এর আগে তিনি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন অনুবিভাগ) হিসেবে অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছেন।

​পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় জন্মগ্রহণ করা এই কর্মকর্তার শিক্ষা জীবন ছিল অত্যন্ত উজ্জ্বল। তিনি মঠবাড়িয়ার কে এম লতিফ ইনস্টিটিউশন থেকে মাধ্যমিক এবং ঢাকা কলেজ থেকে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন। পরবর্তীতে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগ থেকে স্নাতক এবং আইবিএ থেকে ব্যবসায় প্রশাসনে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তার অকাল প্রয়াণে সহকর্মী ও প্রশাসনিক মহলে গভীর শোকের ছায়া নেমে এসেছে।

সার্চ টুডে

ভারপ্রাপ্ত সম্পাদক: মো: তাজাম্মুল হোসেন
বার্তা সম্পাদক: হুমায়ুন কবির সবুজ
লিগ্যাল এডভাইজার: সৌরভ গাঙ্গুলি
উপদেষ্টা: সাজ্জাদ আলম খান সজল

কপিরাইট © ২০২৬ । সর্বস্ব সংরক্ষিত সার্চটুডে