দলীয় কার্যালয় নিয়ে উত্তেজনা, গুলির ঘটনায় ভালুকায় বাবা-ছেলে বহিষ্কার
ময়মনসিংহের ভালুকায় দলীয় কার্যালয় খোলা নিয়ে সংঘর্ষের ঘটনায় বাবা-ছেলেকে বিএনপি থেকে বহিস্কার করা হয়েছে।মঙ্গলবার (১৪ এপ্রিল) বিকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাড. রুহুল কবির রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্জপ্তিতে এই তথ্য জানানো হয়।[TECHTARANGA-POST:85]ওই প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের মধ্যে সন্ত্রাস, হানাহানি ও রক্তপাতের ঘটনায় জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগে ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলা বিএনপি'র আহবায়ক কমিটির সদস্য ও জামিরদিয়া ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড বিএনপি'র সাবেক সভাপতি মো. খোকা মিয়া এবং তার ছেলে সাবেক ছাত্রনেতা ও যুবদল কর্মী তোফায়েল আহমেদ রানাকে বিএনপি'র প্রাথমিক সদস্যসহ সকল পর্যায়ের দলীয় পদ থেকে বহিস্কার করা হয়েছে। রবিবার (১২ এপ্রিল) বিকালে ভালুকা উপজেলার জামিরদিয়া নারিশের গেইট এলাকায় বাবা ও ছেলের মাঝে গুলাগুলির ঘটনা ঘটে। এ ঘটনায় বাবা খোকা মিয়াসহ দুইজন আহত হয়।সুত্র জানায়, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাবা খোকা মিয়া ধানের শীষের প্রার্থীর সমর্থক ছিলেন। ছেলে তোফায়েল আহমেদ রানা ছিলেন স্বতন্ত্রপ্রাপার্থীর সমর্থক। এ নিয়ে বাবা ছেলের মাঝে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর থেকে বন্ধ থাকা নারিশের মোড়ের রাজনৈতিক কার্যালয়ে খোলে বসেন খোকা মিয়ার ছেলে তোফায়েল আহমেদ রানা। বিষয়টি বাবা দেখতে পেয়ে কার্যালয় বন্ধ করতে বলেন। এ নিযে বাবা ছেলের মাঝে বাকবিতন্ডার একপর্যায়ে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ছেলে তোফায়েল আহমেদ রানা তার বাবাকে লক্ষ্য করে গুলি করেন ও তার সঙ্গীরা বাবা খোকা মিয়ার সাথে আসা খোকন মিয়াকে কুপিয়ে ও পিটিয়ে আহত করে। এসময় দলীয় কার্যালয়ের ভিতরে থাকা চেয়ার টেবিল ভাংচুর করার ঘটনা ঘটে।পরে স্থানীয়রা আহত দুইজনকে উদ্ধার করে ভালুকা স্বাস্থ কমপ্লেক্সে পাঠায়। এসময় গুলিবিদ্ধ খোকা মিয়াকে গুরুতর আহত অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।