এস এম তাজাম্মুল,মণিরামপুরঃ তিনটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অশ্লীলতা ও তিন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের দায়সারা বক্তব্য শিরোনামে ১৩ই এপ্রিল অনলাইন নিউজ পোর্টাল সার্চটুডে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে প্রচারের পর মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন বিষয়টি দেখবেন বলে আশ্বস্তের করার পর ব্যবস্থা গ্রহনের জন্য নড়েচড়ে বসেছে মণিরামপুর উপজেলা প্রশাসন। উল্লেখিত ব্যাপারে অভিযোগ ওঠায়, শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দল কাদের ও মধুপুর-বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মহসিন হোসেন'কে শোকজ করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ সাইফুল ইসলাম। এ ছাড়াও,একই অপরাধে বালিয়াডাংগা খানপুর মাধ্যমিক বিদ্যালয়ের প্রধানকে শোকজের চিঠি প্রদান করা হবে বলে জানা গেছে।[TECHTARANGA-POST:103]তথ্য সূত্রে আছে,যশোরের মণিরামপুরে মহান স্বাধীনতা দিবসের আয়োজনে "পাপী পাপী" ডিজে গানের অশ্লীল নৃত্য প্রদর্শনী, ২০২৬ইং সালের মাধ্যমিক পর্যায়ের আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের বেহায়াপনা অঙ্গভঙ্গীতে "কুতকুতি মাইয়া" গানের তালে কুরুচিপূর্ণ দেহ দুলিয়ে বেশামাল নাচের ৩টি আলাদা ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ইতিমধ্য ভাইরাল হয়ে এ ৩ টি ভিডিও ফেইসবুক আইডি হতে সার্চটুডে সহ বিভিন্ন সাংবাদ মাধমে ভিডিও নিউজ হিসাবে প্রচার প্রচারনায় দেশব্যাপী আলোচিত এ ঘঠনায় উপজেলা ব্যাপী হতে থাকে সমালোচনার ঝড়। মণিরামপুর উপজেলার মধুপুর-বাহাদুরপুর মাধ্যমিক বিদ্যালয়,শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয় ও বালিয়াডাংগা খানপুর মাধ্যমিক বিদ্যালয়ের আলোচিত ভাইরাল হওয়া আলাদা আলাদা ৩টি ভিডিওতে শিক্ষা প্রতিষ্ঠানে প্রশ্নবিদ্ধ অসামাজিক কার্যকলাপের ব্যাপারে জানতে চাইলে তিন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষকের একই রকম দায়সারা বক্তব্যে প্রশ্নবিদ্ধ হয়ে উঠেছে গোটা শিক্ষা ব্যাবস্থা। বিষয়টি আমলে নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের কাছে কারন দর্শানো নোটিশ প্রদান করেছে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারের কার্যালয়। চলতি এ তথ্য নিশ্চিত করে মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সম্রাট হোসেন জানান,শিক্ষা ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করবে এমন কোন কার্যকলাপ মণিরামপুর উপজেলা প্রশাসন মেনে নিবেনা। অসংগতির সম্পৃক্ততা পেলে ব্যবস্থা নেওয়া হবে।মণিরামপুর উপজেলা মাধ্যমিক অফিসারের কার্যালয় হতে স্বারক নং-২০২৬/৮০(৩) ২০২৬/৮১(৩) তাদের কারন দর্শাতে বলা হয়েছে,গত ১২ই এপ্রিল চিঠিও পাঠানো হয়েছে।