সার্চটুডে, অনলাইন ডেস্ক
লেমন বিফ (Lemon Beef)লেবুর সতেজ সুঘ্রাণ আর ঘিয়ের আভিজাত্যে তৈরি এই পদটি ঈদের টেবিলে একদম ভিন্ন এক স্বাদ নিয়ে আসবে।প্রয়োজনীয় উপকরণ:গরুর মাংস: ২ কেজি (টুকরো করা)লেবুর রস: ২ টেবিল চামচআদা ও রসুন কুচি: ৪ টেবিল চামচপেঁয়াজ কুচি: ১ কাপশুকনো মরিচ (লম্বা করে কাটা): ২ টেবিল চামচআস্ত জিরা: ১ টেবিল চামচএলাচি ও দারুচিনি: ২-৩টি করেকাঁচা মরিচ: ৭-৮টিচিনি: ১ চা-চামচসয়াবিন তেল: আধা কাপঘি: ২ টেবিল চামচলবণ: স্বাদমতোপ্রস্তুতপ্রণালি:১. মেরিনেশন: প্রথমে মাংস ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে নিন। এরপর লেবুর রস মাখিয়ে ২০ মিনিট রেখে দিন। ২. ফোড়ন ও কষানো: কড়াইতে সয়াবিন তেল গরম করে আস্ত জিরার ফোড়ন দিন। এরপর আদা কুচি দিয়ে হালকা ভেজে কাঁচা মরিচ ও ঘি বাদে বাকি সব মসলা ও মাংস দিয়ে দিন। ভালো করে নেড়ে ৫ মিনিট কষিয়ে নিন। ৩. রান্না: এবার মাংস সেদ্ধ হওয়ার জন্য পরিমাণমতো পানি দিন। ঢাকনা দিয়ে মাঝারি-কম আঁচে ৩০ মিনিট রান্না করুন। ৪. দমে রাখা: মাংস পুরোপুরি সেদ্ধ হয়ে তেল ওপরে ভেসে উঠলে কাঁচা মরিচ দিয়ে ৩ মিনিট ঢাকনা দিয়ে দমে রাখুন। নামানোর আগে উপর থেকে ঘি ছড়িয়ে আরও ২ মিনিট রেখে নামিয়ে নিন। প্রস্তুত আপনার সুস্বাদু লেমন বিফ!ঐতিহ্যবাহী গরুর মাংসের কষাচিরচেনা টক দই আর মসলার যুগলবন্দিতে তৈরি এই কষা মাংস পোলাও, পরোটা বা গরম ভাতের সাথে জমে ক্ষীর!প্রয়োজনীয় উপকরণ:গরুর মাংস: ১ কেজি (ছোট টুকরো)আদা ও রসুন বাটা: ২ টেবিল চামচপেঁয়াজ কুচি: ১ কাপটক দই: ২ টেবিল চামচহলুদ, মরিচ ও ধনে গুঁড়া: ১ চা-চামচ করেজিরা গুঁড়া ও গরম মসলা গুঁড়া: ১ চা-চামচ করেএলাচি ও দারুচিনি: ২-৩টি করেতেজপাতা: ২টিকাঁচা মরিচ (ফালি করা): ১০-১২টিসয়াবিন তেল: আধা কাপলবণ: স্বাদমতোপ্রস্তুতপ্রণালি:১. বেরেস্তা ও মসলা কষানো: কড়াইতে তেল গরম করে এলাচি, দারুচিনি ও পেঁয়াজ কুচি সোনালী (বাদামি) করে ভেজে নিন। এবার সামান্য পানি দিয়ে আদা-রসুন বাটা, হলুদ, মরিচ, ধনে গুঁড়া, টক দই, তেজপাতা ও লবণ দিয়ে মসলা খুব ভালো করে কষিয়ে নিন যেন তেলের ওপর ভেসে ওঠে। ২. মাংস রান্না: কষানো মসলায় মাংসের টুকরোগুলো দিয়ে দিন। মাঝারি আঁচে ঢাকনা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিন। এরপর মাংস সেদ্ধ করার জন্য পরিমাণমতো পানি দিয়ে ঢেকে দিন। ৩. ভুনা ও ফিনিশিং: মাংস সেদ্ধ হয়ে ঝোল মাখা-মাখা হলে ঢাকনা খুলে দিন। এবার জিরা গুঁড়া, গরম মসলা গুঁড়া এবং কাঁচা মরিচ ফালি দিয়ে একদম কম আঁচে (দমে) আরও ১০ মিনিট রান্না করুন। ৪. নামানো: মাংসের ওপর চকচকে তেল ভেসে উঠলেই বুঝবেন কষা তৈরি। নামিয়ে গরম-গরম পরিবেশন করুন।ঈদের টিপস: লেমন বিফ রান্নার সময় লেবুর রস দেওয়ার পর মাংস খুব বেশি সময় ম্যারিনেট করে রাখবেন না, এতে মাংস তিতকুটে হয়ে যেতে পারে। সর্বোচ্চ ২০ মিনিটই যথেষ্ট! আপনার ঈদ হোক সুস্বাদু ও আনন্দময়।