প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের
কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড কর্তৃক নোয়াখালীর সেনবাগ উপজেলার ৮নং বিজবাগ ইউনিয়নের ঐতিহ্যবাহী জয়নগর উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নিয়োগপ্রাপ্ত হয়েছেন বিশিষ্ট আইনজীবী ও সমাজসেবক এডভোকেট এ.কে.এম বেলায়েত হোসেন।তার এ নিয়োগের খবরে বিদ্যালয় অঙ্গনসহ পুরো এলাকায় আনন্দ ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।এডভোকেট এ.কে.এম বেলায়েত হোসেন এক প্রতিক্রিয়ায় বলেন, “আমাকে এমন গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ায় আমি কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, নোয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য জননেতা জয়নুল আবদিন ফারুক, বিদ্যালয় কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি, যাতে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে পারি।”তিনি আরও বলেন, বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, আধুনিক শিক্ষা পরিবেশ নিশ্চিতকরণ এবং শিক্ষার্থীদের মেধা বিকাশে তিনি সর্বোচ্চ আন্তরিকতার সঙ্গে কাজ করবেন।স্থানীয়রা জানান, এডভোকেট বেলায়েত হোসেন দীর্ঘদিন ধরে সামাজিক, শিক্ষামূলক ও মানবকল্যাণমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত। তার নেতৃত্বে জয়নগর উচ্চ বিদ্যালয় নতুন উচ্চতায় পৌঁছাবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।উল্লেখ্য, জয়নগর উচ্চ বিদ্যালয় সেনবাগ উপজেলার একটি ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে দীর্ঘদিন ধরে সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে।