রিপন বিশ্বাস, নড়াইল
শরীয়তপুর জেলার সদর হাসপাতালে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে কর্তব্যরত চিকিৎসকের উপর বর্বরোচিত হামলা ও মারধরের বিরুদ্ধে সারা দেশের ন্যায় নড়াইলেও মানববন্ধন করেছে বাংলাদেশ প্রাইভেট হাসপাতাল ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক এ্যাসোসিয়েশন(বিপিএইচসিডিএ) নড়াইল শাখা।১৮ মে সোমবার দুপুরে জেলা প্রশাসক কার্যালয়ের মেইন ফটকের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময়ে উপস্থিত ছিলেন বিপিএইচসিডিএ,'র নড়াইল শাখার সভাপতি বিদুৎ কুমার সার্নাল, সাধারণ সম্পাদক এস এম সাজ্জাদ রহমান, কালিয়া উপজেলা শাখার সভাপতি ডি মোতালেব সহ একাধিক ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও কর্মচারীবৃন্দ।মানববন্ধনে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, শরীয়তপুরে একজন চিকিৎসকের উপরে এমন বর্বরোচিত হামলা ও মারধর দেশের জন্য অত্যন্ত দুঃখজনক। আমরা এই ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং সাথে সাথে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবী জানাচ্ছি।