প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের
নোয়াখালীর হাতিয়ায় আম পাড়তে গিয়ে গাছ থেকে পড়ে মো. ইসলাম (৬৫) নামে এক বৃদ্ধ কৃষকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শুক্রবার (১৫ মে) দুপুর আড়াইটার দিকে উপজেলার বুড়িচর ইউনিয়নের গুল্লাখালি গ্রামের বাদুরগো বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।নিহত মো. ইসলাম ওই গ্রামের বাসিন্দা ও পেশায় একজন কৃষক ছিলেন। তিনি তিন সন্তানের জনক।স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ বসতবাড়ির রান্নাঘরের পাশে থাকা একটি আম গাছে আম পাড়ার জন্য ওঠেন ইসলাম। একপর্যায়ে অসাবধানতাবশত তিনি গাছ থেকে নিচে থাকা রান্নাঘরের টিনের চালের ওপর পড়ে যান। পরে সেখান থেকে মাটিতে পড়ে গুরুতর আহত হন।তাৎক্ষণিক পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত স্থানীয় ওছখালী হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে ওঠে।এ বিষয়ে হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, “বিষয়টি প্রথমে পুলিশকে জানানো হয়নি। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাটি সম্পর্কে খোঁজখবর নিচ্ছে।”