প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের
নোয়াখালীর সদর উপজেলায় গাঁজাসহ পাঁচ মাদকসেবীকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে। বুধবার (১৩ মে) বিকেলে সদর উপজেলার দত্তেরহাট ও প্রতিবন্ধী হাসপাতাল কালীতারা মোড় এলাকায় জেলা প্রশাসন ও জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের যৌথ অভিযানে এ ঘটনা ঘটে।অভিযানে নেতৃত্ব দেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. শাহাদত হোসেন এবং মো. সেজান আহম্মেদ।দণ্ডপ্রাপ্তরা হলেন-নোয়াখালী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোপাই এলাকার মৃত জাহাঙ্গীর আলমের ছেলে মো. নোবেল (৩০), একই এলাকার আবদুস সাত্তারের ছেলে মো. সোহাগ (২৬), পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের জালিয়াল এলাকার মৃত গোলাপ নবীর ছেলে শাহাদাৎ হোসেন (৩৫), সাইদুল হকের ছেলে মো. আরমান (৩৫) এবং পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের আবদুল মালেকের ছেলে মো. সোহাগ (৫০)।অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা প্রশাসনের নেতৃত্বে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। এ সময় তাদের কাছ থেকে এক কেজি ২০০ গ্রাম লুজ গাঁজা জব্দ করা হয়।পরে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত বসিয়ে প্রত্যেককে তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক সুব্রত সরকার শুভ বলেন, “মাদক সমাজের জন্য ভয়াবহ অভিশাপ। মাদক নির্মূলে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এ ধরনের যৌথ অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”