প্রফেসর ড. মোহাম্মদ আবু নাছের
নোয়াখালীর সেনবাগ থানায় সাপ্তাহিক চৌকিদারি প্যারেড অনুষ্ঠিত হয়েছে। রোববার (১০ মে) অপরাহ্নে সেনবাগ থানা কম্পাউন্ডে আয়োজিত এ প্যারেডে অংশ নেন বিভিন্ন ইউনিয়নের দফাদার ও গ্রাম পুলিশ সদস্যরা।প্যারেডে উপস্থিত ছিলেন সেনবাগ থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রহিম সরকার। তিনি দফাদার ও চৌকিদারদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন। বিশেষ করে মাদক, সন্ত্রাস, চুরি-ডাকাতি, বাল্যবিবাহ ও সামাজিক অপরাধ প্রতিরোধে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান তিনি।ওসি আব্দুর রহিম সরকার বলেন, “গ্রাম পর্যায়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে চৌকিদার ও দফাদারদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে হবে।”তিনি আরও বলেন, সন্দেহজনক কর্মকাণ্ড, মাদক কারবারি ও অপরাধীদের বিষয়ে দ্রুত থানাকে অবহিত করার জন্য মাঠপর্যায়ের সদস্যদের নির্দেশ দেওয়া হয়েছে।এসময় সেনবাগ থানার ওসি তদন্ত হযরত আলী মিলনসহ থানার অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।প্যারেড শেষে আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।