সার্চটুডে, অনলাইন ডেস্ক
বাংলাদেশে অপুষ্টি একটি বড় চ্যালেঞ্জ। পেট ভরে ভাত খেলেও শরীরের প্রয়োজনীয় অনুপুষ্টির ঘাটতি থেকে যাচ্ছে বিশাল জনগোষ্ঠীর মধ্যে। এই ঘাটতি পূরণে একটি কার্যকর ও বিজ্ঞানসম্মত সমাধান হিসেবে আবির্ভূত হয়েছে ‘পুষ্টি চাল’ বা ফর্টিফাইড রাইস। এই প্রযুক্তির খুঁটিনাটি, বর্তমান অবস্থা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কালবেলার সঙ্গে কথা বলেছেন টেকনোসার্ভের কান্ট্রি প্রোগ্রাম ম্যানেজার মো. গুলজার আহম্মেদ।ফর্টিফিকেশন ও পুষ্টি চালের প্রয়োজনীয়তাগুলজার আহম্মেদ জানান, শরীরিক বৃদ্ধি ছাড়াও রোগ প্রতিরোধ ক্ষমতা ও মেধা বিকাশের জন্য মাইক্রোনিউট্রিয়েন্ট (ভিটামিন ও মিনারেল) অপরিহার্য। আমাদের দেশে দারিদ্র্য ও খাদ্যাভ্যাসের কারণে সবাই সুষম খাবার খেতে পারে না। যেহেতু ভাত আমাদের প্রধান খাদ্য, তাই চালের মাধ্যমে এই পুষ্টি পৌঁছে দেওয়াটা সবথেকে সাশ্রয়ী ও কার্যকর সমাধান।চাল পলিশিং ও ফর্টিফিকেশন কি এক?অনেকের ধারণা চাল পলিশ করার কারণেই ফর্টিফিকেশন প্রয়োজন হয়। একে ভুল ধারণা হিসেবে উল্লেখ করে তিনি বলেন, "আমরা ফর্টিফিকেশনের মাধ্যমে বিএসটিআই নির্ধারিত স্ট্যান্ডার্ড অনুযায়ী ৬টি সুনির্দিষ্ট মাইক্রোনিউট্রিয়েন্ট (ভিটামিন এ, বি১, বি১২, ফলিক অ্যাসিড, আয়রন ও জিংক) যোগ করছি, যা জনস্বাস্থ্যের সামগ্রিক ঘাটতি বিবেচনায় নেওয়া হয়েছে।"মাটিতে পুষ্টির অভাব ও খাদ্যে প্রভাববাংলাদেশের ভৌগোলিক অবস্থানের কারণে বন্যা ও অতিবৃষ্টিতে মাটির ওপরের স্তরের মিনারেল ধুয়ে যায়। ফলে মাটিতে জিংক বা আয়োডিনের ঘাটতি দেখা দেয়। ওই মাটিতে ফলানো ধানেও স্বাভাবিকভাবেই এই পুষ্টি উপাদানগুলো থাকে না। একারণেই খাবারে আলাদাভাবে পুষ্টি মেশানো বা ফর্টিফিকেশন জরুরি হয়ে পড়েছে।পুষ্টি চাল তৈরির প্রক্রিয়াএটি একটি আধুনিক পদ্ধতি। সাধারণ চালের গুঁড়োর সাথে নির্দিষ্ট ৬টি ভিটামিন ও মিনারেল মিশিয়ে ‘ফর্টিফাইড রাইস কার্নেল’ তৈরি করা হয়। এরপর ১০০ কেজি সাধারণ চালের সাথে ১ কেজি কার্নেল মিশিয়ে এটি প্রস্তুত করা হয়। রান্না করার পর এর স্বাদ, গন্ধ বা চেহারায় সাধারণ চালের সাথে কোনো পার্থক্য থাকে না।প্লাস্টিক চালের গুজব ও বাস্তবতাশুরুতে কেউ কেউ একে ‘প্লাস্টিকের চাল’ মনে করলেও বর্তমানে সচেতনতা বেড়েছে। গুলজার আহম্মেদ জানান, সরকার ও উন্নয়ন সহযোগীদের প্রচারণায় এখন মানুষ বুঝতে পারছে যে এটি তাদের ও শিশুদের স্বাস্থ্যের জন্য কতটা উপকারী।বর্তমান বিতরণ ও ভবিষ্যৎ পরিকল্পনাবর্তমানে সরকারিভাবে ‘ভালনারেবল উইমেন বেনিফিট’ এবং ‘খাদ্যবান্ধব কর্মসূচি’র মাধ্যমে প্রায় ২৮ লাখেরও বেশি পরিবার এই চাল পাচ্ছে। এছাড়া কিছু বেসরকারি কোম্পানি বাজারে প্যাকেটজাত পুষ্টি চাল বিক্রি করছে। ভবিষ্যতে সরকার যদি এটি বাধ্যতামূলক করে বা সামাজিক কর্মসূচির আওতা বাড়ায়, তবে অপুষ্টি দূরীকরণে বাংলাদেশ বিশ্বে রোল মডেল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তথ্যসূত্র: কালবেলা ও টেকনোসার্ভ