নিজস্ব প্রতিবেদক
যশোর-সাতক্ষীরা মহাসড়কের মণিরামপুর বাজারে কম্পানির কাভার্ড ভ্যান (ট্রাক) ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে মোঃ মেহেদী হাসান মুন্না(২১) নামের এক যুবক মারাত্বক আহত হয়েছে। পৌরশহরের দক্ষিনমাথা বাসস্ট্যান্ডে বৃহঃবার (৭ এপ্রিল) দুপুর ১টা ২০মিঃ এর দিকে এ দূর্ঘটনা ঘটে। এ সময় স্থানীয়রা আহত যুবকে মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠালে আশংকাজনক অবস্থায় যশোর সদর হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয় বলে চলতি এ তথ্য নিশ্চিত করেছে স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক।আহত মুন্না পার্শবর্তী কেশবপুর উপজেলার মঙ্গলকোট ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের মোঃ শহীদ আলী গাজীর ছেলে ও চলতি এসএসসি পরিক্ষার্থী বলে জানা গেছে।সরেজমিনের তথ্য অনুযায়ী, দুপুর ১টা ২০ মিঃ এর দিকে দূর্ঘটনায় পতিত ইয়ামহা (FZS v2) মোটরসাইকেল সহ ৪টি বাইক পৌরসভার পার্শ্ব রাস্তা হতে প্রধান সড়কে বেশ গতীর সাথে বাজার অতিক্রম করছিলো। এ সময় বিপরীত দিক থেকে আসা (চট্রঃ মেঃ ড-১১-০৭৩৭) নং ধারী কাভার্ড ভ্যানের সাথে মুখোমুখি সংঘর্ষ হলে বাইক আরোহী এসএসসি পরিক্ষার্থী মোঃ মেহেদী হাসান মুন্না মারাত্মক আহত হয়।এ ঘঠনায় ঘটনাস্থল পরিদর্শন ও গাড়ি ২টি জব্দ করে হেফাজতে নিয়েছে মণিরামপুর থানা পুলিশ।