বিপ্লব দাস
দুঃখের পরে সুখ আসে সুখের পরে দুখ, অতীত স্মৃতি পড়লে মনে কাঁদে শুধু বুক।যার জন্য করছো তুমি সারা জীবন ধরে, সেই যে তোমায় ভুল বুঝেঅভিযুক্ত করে।এই হল বাস্তবতা মিথ্যে কথা নয়, যাকে তুমি ভাবলে আপন সে করবে নয় ছয়।মনে করছো উপকারে তারে পাবে পাশে,সমস্যাটা মিটে গেলেই তোমায় দেখে হাসে।মনে মনে ভাবে শুধু তুমি পথের কাঁটা দূরত্বটা বাড়িয়ে দিলেচুকে যাবে লেটা।