মেহেদী হাসান রিপন
যশোর কেন্দ্রীয় কারাগারের এক মৃত্যুদণ্ডপ্রাপ্ত কয়েদি গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার রাত ৮টা ১৩ মিনিটের দিকে তাকে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।অসুস্থ বন্দীর নাম সোহাগ ফকির (৩৬), কয়েদি নম্বর ৬৯০৫/এ। তিনি বাগেরহাট জেলার সদর থানার ভট্রবালিয়া ঘাটা এলাকার বাসিন্দা।কারা কর্তৃপক্ষ জানায়, রাতে হঠাৎ বুকে তীব্র ব্যথা অনুভব করার পরপরই সোহাগ ফকির অচেতন হয়ে পড়েন। জরুরি ভিত্তিতে কারারক্ষীরা তাকে অ্যাম্বুলেন্সযোগে হাসপাতালে নিয়ে যান। বর্তমানে হাসপাতালের মেডিসিন বিভাগে পুলিশি পাহারায় তার চিকিৎসা চলছে। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, তিনি একটি মামলায় সাজাপ্রাপ্ত আসামি হিসেবে দীর্ঘ দিন ধরে যশোর কারাগারে বন্দি ছিলেন।